সোমবার ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সার্ভিসেস’র উদ্বোধন চাঁদপুরে আখ চাষে আগ্রহ বাড়ছে, আধুনিক জাত ও জৈব সার ব্যবহারের পরামর্শ ত্রিপুরা পল্লীতে ভাঙন: দুই বছরেও নেই সংস্কারের উদ্যোগ সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস
Advertise with us

করোনাভাইরাস: দ্রব্যমূল্য নিয়ে মৌলভীবাজারে পুলিশ সুপারের হুঁশিয়ারি

মৌলভীবাজার প্রতিনিধি   |   শুক্রবার, ২০ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৮৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করোনাভাইরাস: দ্রব্যমূল্য নিয়ে মৌলভীবাজারে পুলিশ সুপারের হুঁশিয়ারি

করোনাভাইরাসের অজুহাত দিয়ে মৌলভীবাজার জেলার কিছু কিছু স্থানে অসাধু ও মুনাফাখোর ব্যবসায়ী বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। এসব মুনাফাখোরদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে জেলা পুলিশ।

এসব বিষয় নিয়ে অসাধু ব্যবসায়িদের হুঁশিয়ার করে শুক্রবার (২০ মার্চ) দুপুরে অফিসিয়াল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ পিপিএম বার।

স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলোঃ

প্রিয় মৌলভীবাজারবাসী,
সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস সংক্রমন রোধে জেলা পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। যার মধ্যে সকল থানা এলাকায় জনগনের মধ্যে সচেতনতা তৈরীর লক্ষে মাইকিং, লিফলেট বিতরন সহ বিভিন্ন প্রচারনা চলমান রেখেছে। বিদেশ ফেরত প্রবাসী ভাই/বোনেরা যেন যথানিয়মে প্রাতিষ্ঠানিক/হোম কোয়ারেন্টাইনে অবস্থান করে সেটি পর্যবেক্ষন করা হচ্ছে।

তবে করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে একধরনের অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফালোভের আশায় চাল, ডাল, পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম বৃদ্ধির পায়তারা করছে। এ বিষয়টি জেলা পুলিশের নজরে আসার সাথে সাথে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের নিত্যপন্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যার প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পুলিশ সকল থানা এলাকায় বাজার মনিটরিং করছে। বাজার মনিটরিং করতে গিয়ে যৌক্তিক কোন কারণ ছাড়া কিছু পন্যের দাম বৃদ্ধি করায় অনেক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যেমে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। কোন অসাধু চক্র যেন সিন্ডিকেট তৈরী করে নিত্যপন্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য জেলা পুলিশ ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ গ্রহন করবে। তবে ক্রেতা সাধারণের নিকট অনুরোধ আপনারা প্রয়োজনের বাইরে অহেতুক অতিরিক্ত পরিমান জিনিষপত্র ক্রয় থেকে বিরত থাকবেন।

সকলের সম্মিলিত প্রয়াসে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ করতে পারব ইনশাল্লাহ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস