সোমবার ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সার্ভিসেস’র উদ্বোধন চাঁদপুরে আখ চাষে আগ্রহ বাড়ছে, আধুনিক জাত ও জৈব সার ব্যবহারের পরামর্শ ত্রিপুরা পল্লীতে ভাঙন: দুই বছরেও নেই সংস্কারের উদ্যোগ সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস
Advertise with us

কমলগঞ্জে পৃথক স্থানে ২ জনের বিষপান, একজনের মৃত্যু

  |   বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৩৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে পৃথক স্থানে ২ জনের বিষপান, একজনের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে ২ জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১ জনের মৃত্যু ঘটেছে। অপরজন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য ও হাসপাতাল সুত্রে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের খ্রিষ্টানটিলা এলাকার বাদল গোমেজের ছেলে মিলন গোমেজ মিলু (৩৭) নামের চা শ্রমিক অভাবের কারণে হতাশাগ্রস্ত হয়ে বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে বিষপান করে। তার পরিবারের সদস্যরা তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা মিলনকে মৃত ঘোষনা করে।

মাধবপুর ইউপি সদস্য সাবিদ আলি জানান, অভাবের কারণে হতাশাগ্রস্ত হয়ে চা শ্রমিক মিলন গোমেজ মিলু নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে। সে অতিরিক্ত নেশাগ্রস্তুও ছিল বলে ইউপি সদস্য জানান। কমলগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

অপরদিকে উপজেলার পতনউষার ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সায়েদ আলী (৬০) এক বৃদ্ধ গত বৃহস্পতিবার সকালে নিজ বাড়ীতে বিষপান করে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থাও আশংকা জনক।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস