সোমবার ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সার্ভিসেস’র উদ্বোধন চাঁদপুরে আখ চাষে আগ্রহ বাড়ছে, আধুনিক জাত ও জৈব সার ব্যবহারের পরামর্শ ত্রিপুরা পল্লীতে ভাঙন: দুই বছরেও নেই সংস্কারের উদ্যোগ সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ বাংলাদেশ ফুটবল দলকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি, চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস
Advertise with us

কমলগঞ্জে অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী ছাত্রলীগ নেতা গ্রেফতার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি   |   রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৮১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে অপহৃতা স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী ছাত্রলীগ নেতা গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে অপহরণের ৫ দিনের মাথায় অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণ মামলার প্রধান আসামি কলেজ ছাত্রলীগ সম্পাদক হাসান আহমদ (২২) কে গ্রেফতার করেছে। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় রহিমপুর ইউনিয়নের ছয়চিরী দিঘী এলাকা থেকে অভিযান চালিয়ে অপহরণকারী গ্রেফতার ও অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। রোববার সকালে গ্রেফতারকৃত হাসানকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ ও অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ মিয়া জানান, শনিবার রাতে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গ্রেফতারকৃত হাসান আহমদ কমলগঞ্জ সদর ইউনিয়নের বাল্লরপার গ্রামের আব্দুর রকিবের ছেলে ও কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভানুগাছ রোড থেকে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদের নেতৃত্বে কয়েকজন কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের ইকবাল আহমদের মেয়ে কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এ ঘটনায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদ (২২) সহ ৫ জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা ইকবাল আহমদ। (কমলগঞ্জ থানার মামলা নং ২০, তারিখ: ২৪/৯/২০১৯)। মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ মিয়া বলেন, গ্রেফতারকৃত হাসান আহমদ ও উদ্ধারকৃত স্কুলছাত্রীকে রোববার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস