শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

ঈদের ছুটিতে কমলগঞ্জে পর্যটকদের ভিড়

আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ   |   শুক্রবার, ১৬ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদের ছুটিতে কমলগঞ্জে পর্যটকদের ভিড়

পবিত্র ঈদুল আযহার টানা ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি টিলাঘেরা সবুজ চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, ত্রিপুরা সীমান্তবর্তী ধলই চা বাগানে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ, ছায়া নিবিড় পরিবেশে অবস্থিত নয়নাভিরাম পদ্মকন্যা মাধবপুর লেক, বাংলাদেশের অন্যতম বৃহত্তম ঝর্ণাধারা হামহাম জলপ্রপাত, ক্যামেলীয়া লেক, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, ডবলছড়া খাসিয়া পুঞ্জি, শিল্পকলা সমৃদ্ধ মণিপুরিসহ ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার জীবন ধারা ও সংস্কৃতিসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর এই জনপদে পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়।

পবিত্র ঈদুল আযহার টানা ছুটিতে এসব পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। ঈদের দ্বিতীয় , তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিন ঘুরে দেখা যায় মাধবপুর লেক আর লাউয়াছড়া জাতীয় উদ্যানে ভ্রমণ পিপাসু মানুষের প্রচন্ড ভিড়। অনেকেই পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। দেশী বিদেশী পর্যটক ছাড়াও বাদ যাননি বিভিন্ন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারাও। ঈদের ছুটিতে যেন মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে প্রকৃতির সৌন্দর্যের অপার লীলা নিকেতন লাউয়াছড়া উদ্যান আর পদ্মকন্যার মাধবপুর লেক। এছাড়াও হামহাম জলপ্রপাত ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি সৌধেও পর্যটকদের উপস্থিতি লক্ষণীয়। লাউয়াছড়ায় জাতীয় উদ্যানে চট্টগ্রাম থেকে সপরিবারে ভ্রমণে আসা রাজীব, রাজু ও প্রীতম নারায়ণগঞ্জের ব্যবসায়ী আতিকুল ইসলাম বলেন বছরের একটি দিন সপরিবারে প্রকৃতির কাছে গিয়ে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ ঈদের আনন্দ বাড়িয়ে তুলে। অন্যান্য পর্যটন স্পটের তুলনায় লাউয়াছড়ার বিন্নতা হলো বিশাল আকারের বিভিন্ন প্রজাতির সারিসারি গাছ। এবারই প্রথম এখানে ঘুরতে আসা।

রাজশাহী রাইডার্স বিডির সদস্য হাসান, রবিন, মাকছুদরা জানান, ঈদের পরদিন থেকেই সিলেটের বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে দেখলাম তার মধ্যে অন্যতম হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান আমাদের কাছে অসাধারণ মনে হয়েছে।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, যোগাযোগ ব্যবস্থা ও বৈরী আবহাওয়ার মধ্যেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ঈদ আনন্দ উপভোগ করতে লাউয়াছড়া বনে এসেছেন আমরা বন বিভাগ ও সিএমসির পক্ষ থেকে পর্যটকদের যাতে কোন অসুবিধা না হয় সে বিষয়টি নজরদারিতে রেখেছি। তাছাড়া পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবছর ঈদের পঞ্চম দিন পর্যন্ত লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রায় ২লক্ষ ৬৫ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এবার ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকালও একই রকম দৃশ্য থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস