মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। গত ম্যাচের একাদশের থেকে তিনটি পরিবর্তন এনে আজ মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো। কেপ ভার্দের বিপক্ষে তার জায়গায় খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে পেশিতে টান পড়ায় আজকের ম্যাচে বেঞ্চ থেকেই শুরু করতে হচ্ছে তাকে।

আক্রমণভাগেও এসেছে পরিবর্তন। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে শুরুর একাদশে থাকা লাওতারো মার্তিনেজকে বেঞ্চে রেখে সুযোগ দেওয়া হয়েছে হুলিয়ান আলভারেজকে। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করলেও শেষ ৩২-এর ম্যাচে প্রত্যাশিত ছন্দে ছিলেন না লাওতারো। অন্যদিকে বাঁ পায়ের গোড়ালির চোট থেকে সেরে উঠেই একাদশে ফিরেছেন আলভারেজ।

তৃতীয় পরিবর্তনটি মাঝমাঠে। কেপ ভার্দের বিপক্ষে মিডফিল্ডে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও ছন্দের অভাব ছিল আর্জেন্টিনার খেলায়। সেই জায়গা শক্ত করতে আজ শুরু থেকেই খেলবেন লিয়ান্দ্রো পারেদেস। আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স দেখানো এই মিডফিল্ডারকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন থিয়াগো আলমাদা।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস