বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল, আক্রান্ত ৩৭ হাজার ‘ইত্যাদি’র বিশেষ পর্ব দেখা যাবে শুক্রবার সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
Advertise with us

রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ

মোংলা বন্দরে ঘোষিত পরিমাণের চেয়ে ১ হাজার ১৭৪ দশমিক ৭২৪ মেট্রিক টন বেশি স্ল্যাগ শনাক্ত হয়েছে। এমভি আনাসা নামের জাহাজে এই অতিরিক্ত পণ্য পাওয়া যায়। অতিরিক্ত পণ্যের বিপরীতে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৩৪ লাখ ২১ হাজার ৯৭১ টাকা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, স্ল্যাগবাহী জাহাজটি গত ১ সেপ্টেম্বর মোংলা বন্দরের হারবাড়িয়া-৭ এলাকায় আসে। জাহাজটির বিল অব লেডিং অনুযায়ী ২৪ হাজার মেট্রিক টন স্ল্যাগ থাকার ঘোষণা দেওয়া হয়েছিল। জাহাজটি বন্দরে আসার পর কাস্টমস কর্মকর্তারা শিপিং এজেন্ট এবং সার্ভে ও মেরিন ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে প্রাথমিক লাইট ড্রাফট সার্ভে করেন। এতে জাহাজে প্রায় ২৫ হাজার ৪৬৪ দশমিক ৬৮২ মেট্রিক টন পণ্য থাকার তথ্য পাওয়া যায়। অর্থাৎ প্রাথমিক সার্ভেতেই ঘোষিত পরিমাণের তুলনায় বিপুল পরিমাণ অতিরিক্ত স্ল্যাগ থাকার বিষয়টি সামনে আসে।

এনবিআর জানায়, প্রাথমিক সার্ভের ফলাফল নিয়ে আমদানিকারক ও জাহাজসংশ্লিষ্টদের আপত্তি ওঠে। পরে কাস্টমসের উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষগুলোর অংশগ্রহণে পুনরায় যৌথ সার্ভে করা হয়। পরবর্তী লাইট ড্রাফট সার্ভেতে চূড়ান্তভাবে জাহাজে ২৫ হাজার ১৭৪ দশমিক ৭২৪ মেট্রিক টন স্ল্যাগ থাকার তথ্য পাওয়া যায়।

ফলে বিল অব লেডিংয়ে ঘোষিত ২৪ হাজার মেট্রিক টনের বিপরীতে বাস্তবে পাওয়া গেছে ২৫ হাজার ১৭৪ দশমিক ৭২৪ মেট্রিক টন। অর্থাৎ ঘোষিত পরিমাণের চেয়ে অতিরিক্ত পাওয়া গেছে ১ হাজার ১৭৪ দশমিক ৭২৪ মেট্রিক টন স্ল্যাগ। অতিরিক্ত ওই পণ্যের বিপরীতে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ ৩৪ লাখ ২১ হাজার ৯৭১ টাকা। অতিরিক্ত শনাক্ত হওয়া স্ল্যাগের বিপরীতে প্রযোজ্য শুল্ক-কর ও রাজস্ব আদায়ের বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছে এনবিআর।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস