শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে না গিয়ে মনু মিয়ার জানাজায় গেলেন খায়রুল বাসার

  |   শনিবার, ২৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে না গিয়ে মনু মিয়ার জানাজায় গেলেন খায়রুল বাসার

বিনা পারিশ্রমিকে জীবনের প্রায় অর্ধশত বছর কবর খোঁড়া কিশোরগঞ্জের ইটনার সেই মনু মিয়া (৬৭) মারা গেছেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘ চার যুগেরও বেশি সময় ধরে মানবসেবা করে গেছেন মনু মিয়া। বিনিময়ে কখনো কিছু চাননি। আশপাশের গ্রাম ও জেলাজুড়েও পরিচিত ছিলেন ‘শেষ ঠিকানার কারিগর’ নামে।

কোথাও কখনো কোনো গ্রামে মৃত্যুর খবর পেলেই নিজের লাল রঙের ঘোড়ায় পৌঁছে যেতেন তিনি। তবে চলতি বছরের মে মাসে কিছু দুষ্কৃতকারী মনু মিয়ার সেই লাল ঘোড়াটিকে মেরে ফেলে।

এরপরই ঘোড়ার শোকে অসুস্থ হয়ে পড়েন তিনি। নির্মম সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে বেশ আলোচনার সৃষ্টি করে। যা চোখে পড়ে অভিনেতা খায়রুল বাসারের।

মনু মিয়ার সঙ্গে দেখা করতে সেসময় হাসপাতালে ছুটে যান তিনি। তাকে একটি ঘোড়া কিনে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে মনু মিয়া সেই প্রস্তাব বিনয়ের সঙ্গেই ফিরিয়ে দেন।

এরপর থেকেই মনু মিয়ার প্রতি এক ধরণের ভালোবাসা ও শ্রদ্ধার সৃষ্টি হয় অভিনেতা খায়রুল বাসারের। শনিবার (২৮ জুন) সকালে মনু মিয়ার মৃত্যুর খবর স্বাভাবিকভাবেই শোকাহত করেছে এই অভিনেতাকে।

যে কারণে আজ সন্ধ্যায় রাজধানীর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগদান করার কথা থাকলেও সেটি বাতিল করেই মনু মিয়াকে শেষ বিদায় জানাতে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা নিজেই। জানা গেছে, সেই অনুষ্ঠানে নাট্য অভিনেতার পুরস্কার পাওয়ার কথা ছিলো খায়রুল বাসারের। তবে তিনি সেখানে আর যাননি।

এদিকে মনু মিয়ার মৃত্যুতে তার স্বজনেরা বলেন, কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকে খেয়াল হয়নি নিঃসন্তান মনু মিয়ার। ফলে শরীরে নানা জটিল রোগ বাসা বাঁধে। রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশায়ী হন তিনি। গত ১৪ মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থতাবোধ করলে তাকে বাড়িতে নেওয়া হয়েছিল। কিন্তু আজ সকাল থেকে তিনি আবার অসুস্থ হয়ে যান।

স্থানীয়রা জানান, মনু মিয়া শুধু একজন কবর খননকারী নন, তিনি ছিলেন মানবিকতার প্রতীক। মৃত্যুর পরও বহু মানুষের দোয়া ও শ্রদ্ধায় বেঁচে থাকবেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস