শনিবার ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

নিখোঁজ মডেলের মরদেহ মিললো খালে

  |   মঙ্গলবার, ১৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিখোঁজ মডেলের মরদেহ মিললো খালে

শুটিংয়ে যাওয়ার পর আর সন্ধান পাওয়া যাচ্ছিল না এ মডেলের। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করার পর পুলিশের তদন্তে ভারতের হরিয়ানার সোনিপাতের একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে তার ক্ষতবিক্ষত মরদেহ। প্রাথমিক তদন্তে পুলিশের করা হয়েছে গলার নলি কেটে এ মডেলকে খুন করা হয়েছে। মডেলের নাম শীতল।

পানিপথের খালিলা মাজরা গ্রামের বাসিন্দা শীতল মডেলিংয়ের পাশাপাশি মিউজিক ভিডিওর কাজও করতেন। মডেলিং শুরু করার আগে শীতল কর্ণালের একটি হোটেলে কাজ করতেন। পরিচিত ছিলেন সিমি চৌধুরী নামেও। ১৪ জুন বাড়ি থেকে বেরিয়েছিলেন শীতল শুটিংয়ের উদ্দেশ্যে। নির্ধারিত সময়ের পরেও বাড়ি না ফিরলে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর রোববার উদ্ধার হয় শীতলের মরদেহ। তার মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে পুলিশি তদন্ত। এই খুনের নেপথ্যে কী কারণ থাকতে পারে তা খতিয়ে দেখছে পুলিশ।

যদিও শীতলের দিদি নেহার অভিযোগের তীর শীতলের সাবেক বন্ধু সুনীলের দিকে। নেহা দাবি করছেন শীতলের সাবেক বন্ধু সুনীল এ ঘটনায় জড়িত। তিনিই শীতলকে হত্যা করেছেন। বলে অভিযোগ শীতলের দিদির।

কর্ণালের হোটেলে কাজ করার সময়ই সুনীলের সঙ্গে পরিচয় হয় শীতলের। নেহার আরও দাবি তার বোন শীতল তাকে সেদিন ফোনে জানিয়েছিলেন যে এদিন শুটিং ফ্লোরেও নাকি সুনীল এসেছিলেন ও তার বোনকে সেখানেই বেধড়ক মেরেছিলেন তিনি। শুধু তাই নয় সেখানে গিয়ে সুনীল নাকি তার বোনের উপর বিভিন্নরকম চাপ সৃষ্টি করেছিল। তাকে বাইরে বেড়াতে যাওয়ার জন্যও বারবার বলতে থাকে। নেহা সুনীলের কথায় রাজি না হওয়াতে পরিস্থিতি আরও জটিল হয়। পরে পুরো ঘটনা নাকি ফোনে তার বোন শীতল নিজেই তাকে জানিয়েছিলেন।

নেহার আরও দাবি শীতলকে নাকি বিভিন্নভাবে উত্যক্ত করত সুনীল। পরে শীতল নাকি জানতে পেরেছিলেন যে সুনীল বিবাহিত ও তার দুই সন্তান রয়েছে। এরপর থেকে আরও বেশি করে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করাতেই বোনকে এরকমভাবে জীবন দিয়ে মূল্য দিয়ে যেতে হলো আক্ষেপ নেহার।

নেহা আরও জানান রোববার রাতে দিল্লিতে একটি খালে সুনীলের গাড়ি পড়ে গিয়েছিল। সেখান থেকে সুনীলকে উদ্ধার করে আনা সম্ভব হলেও তার বোনকে উদ্ধার করা সম্ভব হয়নি। সেখান থেকেই তার সন্দেহ আরও জোরালো হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস