মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

বৃহস্পতিবার সারাদেশে ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

  |   বুধবার, ১২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃহস্পতিবার সারাদেশে ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশন (ইসি) থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসার কারণে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এনআইডি’র সব কর্মকর্তা-কর্মচারীরা সারাদেশে নিজ অফিসের সামনে মানববন্ধন করবেন। এর ফলে এ দুই ঘণ্টা বন্ধ থাকবে সারাদেশে সব ধরনের এনআইডি সেবা।

বুধবার (১২ মার্চ) নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

মনির হোসেন বলেন, ভোটার তালিকা ও এনআইডি একই প্রতিষ্ঠানে থাকবে। বিগত তিনটি নির্বাচন কমিশন চাচ্ছে ভোটার তালিকা নির্বাচন কমিশনে থাকুক। কিন্তু মাঝপথে দেখলাম এনআইডি নিয়ে আলাদা একটা কমিশন করার জন্য। এর প্রতিবাদে আমরা সিইসিকে একটা স্মারকলিপি দিয়েছি। সে ধারাবাহিকতায় নির্বাচন কমিশনও সরকারকে অবগত করেছে। কিন্তু আমরা এখনো দৃশ্যমান কোনো ফল দেখতে পাচ্ছি না। তাই এনআইডি নির্বাচন কমিশনে রাখার দাবিতে বৃহস্পতিবার সব নির্বাচন অফিসের সামনে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করবো। বেলা ১১ থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবো।

এসময় এনআইডি সেবা বন্ধ থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে মনির হোসেন বলেন, আমরা সবাই অফিস কক্ষ ছেড়ে অফিসের সামনে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি পালন করবো। তাহলে এনআইডি সেবা দেবে কে? সুতরাং এ সময় সব কাজ বন্ধ থাকবে।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, এনআইডি কার্যক্রম যাতে ইসি থেকে না যায় সে বিষয়ে কমিশন সব উদ্যোগ নেবে। এনআইডি যদি ইসি থেকে অন্যত্র চলে যায় তাহলে নির্বাচন হুমকির মুখে পড়বে। এনআইডি ও ভোটার তালিকা জমজ সন্তান। এনআইডি নির্বাচন কমিশনে থাকা উচিত। স্বৈরাচার সরকার এনআইডি নির্বাচন কমিশন থেকে সরানোর চক্রান্ত করেছিল। এনআইডি’র মাধ্যমে ১৮৩ প্রতিষ্ঠানকে আমরা তথ্য দিচ্ছি। এনআইডি কমিশন থেকে সরে গেলে হুমকির মুখে পড়বে। তিল তিল করে গড়ে ওঠা এনআইডি ধ্বংসও হতে পারে। নির্বাচন কমিশন চার থেকে ৫ হাজার জনবল তৈরি করেছে এনআইডি সেবা দেওয়ার জন্য।

এনআইডি’র সিস্টেম ম্যানেজার (কারিগরি) মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, এনআইডি এমনভাবে জন্ম হয়েছে, এটা কমিশন থেকে আলাদা করার মতো নয়। ডাটাবেইজ একটা। কোনো প্রতিষ্ঠান এনআইডি নিতে হলে ভোটার তালিকাও নিতে হবে। এনআইডি নিলে ভোটার তালিকা ব্যাহত হবে। এনআইডি চলে গেলে ভোটার তালিকায় ভাটা পড়বে। এনআইডির জন্ম হয়েছে নির্বাচন কমিশনে। সুতরাং এখানে থাকা দরকার।

এসময় উপস্থিত ছিলেন এনআইডি পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামানসহ সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস