বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

চুনারুঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ)   |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চুনারুঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি ম্যাডিকেল ক্যাম্প ও বিনামূল্যে প্রায় ৫’শত রোগীদের মাঝে ঔষধ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ডে চুনারুঘাট উপজেলা যুবদলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা যুবদলের আহবায়ক এড. মোজাম্মেল হক চৌধুরী।

উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফুর রহমান জালালের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. মীর সিরাজ আলী।

সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, শফিক মিয়া মহালদার, জামাল মিয়া, রাসেল মিয়া, সাইফুল ইসলাম, ফাহিম, শামীম, মর্তুজসহ আরো অনেকেই।

ফ্রি ম্যাডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ পার্থ সারথী রায় চৌধুরী, ডাঃ মোজাম্মেল হক, ডাঃ মীর সাখাওয়াত হোসেন ও ডাঃ আব্দুল আহাদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস