সোমবার ২৭ জুলাই, ২০২৬ | ১২ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

মজুরী বৃদ্ধি না হলে মহাসড়কে অবস্থানের ঘোষণা চা শ্রমিকদের

  |   রবিবার, ০৭ আগস্ট ২০২২   |   প্রিন্ট   |   ২১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মজুরী বৃদ্ধি না হলে মহাসড়কে অবস্থানের ঘোষণা চা শ্রমিকদের

মৌলভীবাজার প্রতিনিধি:: জেলার শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি না মানলে সারাদেশের সকল চা-বাগানে কর্মবিরতি করে মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেন তারা।

রোববার দুপুরে মৌলভীবাজারের সড়কের বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বালিশিরা ভ্যালীর আয়োজনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক নিপেন পাল (ভারপ্রাপ্ত)সহ বালিশিরা ভ্যালীর ৪২ টি চা বাগানের বাগান পঞ্চায়েত সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে শ্রমিকনেতারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের উর্ধগতিতে চা শ্রমিকরা দিশেহারা হয়ে গেছে। পও্রতিদিন ১২০ টাকা মজুরি দিয়ে সংসার চলে না। চাল ডাল মসলা কিনতে গিয়ে মাছ কেনার টাকা থাকে না, ছেলে মেয়েদের পড়াশোনার টাকা জোগাড় করতে অনেক কষ্ট করতে হয়। বাগান মালিকদের সাথে দ্বিপক্ষ চুক্তি অনুযায়ী মজুরি বৃদ্ধি করার কথা থাকলেও, মালিকরা নানা টালবাহানায় মজুরি বৃদ্ধি করছেন না। আমরা গত ১৯ মাস ধরে তাদের সাথে মজুরি বৃদ্ধির জন্য আলোচনা করতে চাইলে তারা (মালিক পক্ষ) আলোচনায় বসতেও রাজি হন না। গত ৩ আগস্ট বাংলাদেশের চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ যা সংসদের কাছে মজুরী বৃদ্ধির আবেদন দিয়েছি, যদি ১০ তারিখের ভিতরে মজুরি বৃদ্ধি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। প্রয়োজনে বাগান কর্মবিরতি করে বিভিন্ন মহাসড়কে আমরা অবস্থান নিব। শ্রমিকদের আন্দোলনে যাওয়ার আগে বাগান মালিকের কাছে আমাদের অনুরোধ থাকবে মজুরি বৃদ্ধি করে শ্রমিকদের ভালোভাবে বেচে থাকার সুযোগ করে দিন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস