বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

দেশে মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

ডেস্ক নিউজ   |   রবিবার, ০৬ জুন ২০২১   |   প্রিন্ট   |   ৪৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশে মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৩৯ জনের।

এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৭৬ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১০ হাজার ৯৯০ জনে।

রোববার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার করোনাভাইরাসে আক্রান্ত ৪৩ জনের মৃত্যু হয়। এদিন নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১ হাজার ৪৪৭ জন।

করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৮৯৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন।

গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬১৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ৪৯ হাজার ৮৭৩টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন। এছাড়া চট্টগ্রামে ১২, রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশালে ১, সিলেটে ৩, রংপুরে ৫ এবং ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১৩ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ১ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৮৩৯ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ২৫৬ জন এবং নারী ৩ হাজার ৫৮৩ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৯, ৪১ থেকে ৫০ বছরের ২, ৩১ থেকে ৪০ বছরের ৩, এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস