বুধবার ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

ট্রেনে একজনের টিকিটে অন্যজন ভ্রমণে তিন মাসের জেল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৪ আগস্ট ২০২০   |   প্রিন্ট   |   ৬০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রেনে একজনের টিকিটে অন্যজন ভ্রমণে তিন মাসের জেল

ট্রেনে ভ্রমণের নিজ টিকিট, রিটার্ন টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদি টিকিট কারো কাছে হস্তান্তর বা বিক্রয় করলে তিনি তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। পাশাপশি এ ধরনের টিকিটের ক্রেতাকে একবার একক ভ্রমণের সমান অতিরিক্ত ভাড়ার জন্য দণ্ডিত করা হবে। এমন সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

ট্রেন নতুন নিয়ম চালু করছে ভ্রমণের জন্য কেনা টিকিট, রিটার্ন টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদের টিকিট হস্তান্তরযোগ্য নয়। এটি কেবল যে ব্যক্তি বা যাত্রীর ভ্রমণের জন্য দেওয়া হবে সেই ব্যক্তিই ভ্রমণ করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। টিকিটে সুনির্দিষ্টভাবে যে স্থান বা যে স্থানের মধ্যে ভ্রমণের অনুমতি দেওয়া হবে কেবল সেই স্থানসমূহের মধ্যেই বিষয়টি প্রযোজ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ট্রেনে ভ্রমণের নিজের টিকেট, রিটার্ন টিকিট অথবা নির্দিষ্ট মেয়াদের টিকেট কারো কাছে হস্তান্তর বা বিক্রি করে তবে ওই বিক্রেতা তিন মাস পর্যন্ত কারাদণ্ড দণ্ডিত হবেন অথবা অর্থদণ্ড অথবা উভয় প্রকারের দণ্ডে দণ্ডিত হবেন। একইভাবে টিকিটের ক্রেতা অন্যের টিকিট ব্যবহার করলে অথবা ব্যবহারের চেষ্টা করলে তিনি একবার একক ভ্রমণের সমান অতিরিক্ত ভাড়ার জন্য দণ্ডিত হবেন।

দণ্ড এড়াতে অনলাইন অথবা মোবাইল অ্যাপ থেকে নিজে টিকেট কিনে ট্রেন ভ্রমণ করতে এবং অন্যের নামে কেনা টিকিটে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস