মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত
Advertise with us

বাসায় ডেকে এনে চারজন মিলে গৃহকর্মীকে ধর্ষণ

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৮৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাসায় ডেকে এনে চারজন মিলে গৃহকর্মীকে ধর্ষণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাজের কথা বলে এক গৃহকর্মীকে মোবাইল ফোনে বাসায় ডেকে এনে ধর্ষণ করেছে ৪ যুবক। ঘটনার সঙ্গে জড়িত দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার জামপুর ইউনিয়নের বাগবাড়িয়া এলাকায় গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটলে ওই গৃহকর্মী মঙ্গলবার রাতে বাদী হয়ে সোনারগাঁ থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর রাতেই দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, সোনারগাঁ উপজেলার বাগবাড়িয়া এলাকার মৃত সোবহান মিয়ার ছেলে হাবিবুর, একই এলাকার আজিজুল মিয়ার ছেলে স্বপন এবং নওগাঁ জেলার শিকারপুর গ্রামের মোতাহার প্রামাণিকের ছেলে শাহীনুর ইসলাম। এদের মধ্যে হাবিবুর ও শাহীনুরকে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার গৃহকর্মী জানান, দীর্ঘদিন যাবৎ সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বাগবাড়ীয়া গ্রামের হাবিবুরের বাড়িতে ভাড়া থেকে বিভিন্ন লোকের বাসায় গৃহকর্মীর কাজ করতেন তিনি। কাজের সুবিধার্থে তিনি বর্তমানে রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে গৃহকর্মীর কাজ করেন। হাবিবুরের বাসায় ভাড়া থাকা অবস্থায় হাবিবুর ও ওই গৃহকর্মীর কিছু আর্থিক লেনদেন হয়। এ বিষয়ে কথা বলার জন্য হাবিবুরের সহযোগী স্বপন ও শাহিনুর ওই গৃহকর্মীকে ফোন করে হাবিবুরের বাসায় আসতে বলে। তাদের কথা শুনে তিনি হাবিবুরের বাসায় এলে তাকে জোরপূর্বক ৪ জন মিলে গণধর্ষণ করে। এক পর্যায়ে ওই গৃহকর্মী অচেতন হয়ে পড়লে তাকে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। পরে তিনি সুস্থ হয়ে মঙ্গলবার রাতে ৩ জনের নাম উল্লেখ করে এবং একজনকে অজ্ঞাতনামা আসামি করে সোনারগাঁ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানা পুলিশের তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহ বলেন, মামলা দায়েরের পর ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়ে। বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সোনারগাঁ থানা পুলিশের ওসি মনিরুজ্জামান বলেন, ধর্ষণের দায়ে গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, চলতি মাসেই একই এলাকায় এক গার্মেন্টকর্মীকে সিএনজি অটোরিকশা করে তুলে এনে রাতভর গণধর্ষক করে ৬ যুবক। ওই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ৫ ধর্ষক দুই দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস