শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

ভোট গণনা শেষ হওয়ার আগেই পাস মৌসুমী!

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৭৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোট গণনা শেষ হওয়ার আগেই পাস মৌসুমী!

জোরদার নিরাপত্তার বাড়াবাড়ি থাকলেও বেশ শান্ত-শৃঙখল পরিবেশে শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। আজ ২৫ অক্টোবর, সকাল ৯টায় বিএফডিসিতে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টা ২৬ মিনিটে।

নির্বাচন কমিশনার জানিয়েছেন, ৪৪৯ জন ভোটারের মধ্যে কাস্ট হয়েছে ৩৮৬টি ভোট। শুরু হয়েছে গণনা।

এদিকে গণনা শেষ না হতেই গুজব ছড়িয়েছে সভাপতি পদে জিতে গেছেন চিত্রনায়িকা মৌসুমী। ভোট গ্রহণ শেষ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ভাইরাল হয়ে যায়।

এই গুজবে বিরক্ত মৌসুমী নিজেও। তিনি জাগো নিউজকে বলেন, ‘এ ধরনের গুজব নির্বাচনের পরিবেশ নষ্ট করে। এখনো ভোট গণনা চলছে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত সবার। যেই হারুক জিতুক, আমরা সবাই শিল্পী। কাল থেকেই আবার আগের মতো মিলেমিশে কাজ করবো। প্লিজ কেউ গুজব ছড়াবেন না।’

রাত সাড়ে ৯টায় নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এখন সদস্য পথের ভোট গণনা চলছে। সম্পাদকীয় ব্যালট বক্স খোলা হয়নি। ভোট গণনা শেষ হতে রাত প্রায় ১২টা বেজে যাবে।

উৎসবমুখর পরিবেশে আজ সকাল থেকেই বৃষ্টির বাধাকে অতিক্রম করে ভোট দিতে আসেন সিনিয়র-জুনিয়র শিল্পীরা। এফডিসিতে নির্বাচনকে ঘিরে সবরকম দুর্ঘটনা এড়াতে নিরাপত্তার জন্য সকাল থেকেই পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

এবার নির্বাচনে সভাপতি পদে লড়াই করছেন চিত্রনায়িকা মৌসুমী ও খলনায়ক মিশা সওদাগর। সহ-সভাপতির দুটি পদে প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও নানা শাহ। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকো পাঞ্জা। সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রতর বিপরীতে কোনো প্রার্থী নেই।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে একাই রয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদের কোনো প্রতিদ্বন্দ্বি নেই। অর্থাৎ সুব্রত জ্যাকি আলমগীর এবং ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে কার্যকরি পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন- অঞ্জনা সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস