শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

এমপিওভুক্ত হলো সিলেটের ৭৫ মাদ্রাসা

নিউজ ডেস্ক   |   বুধবার, ২৩ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৬৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এমপিওভুক্ত হলো সিলেটের ৭৫ মাদ্রাসা

সরকার দেশের ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন।

এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সিলেট বিভাগের চারটি জেলার ৭৫টি মাদ্রাসা রয়েছে। তন্মধ্যে দাখিল মাদ্রাসা ৫২টি, আলিম মাদ্রাসা ১৭টি, ফাজিল মাদ্রাসা ৩টি এবং কামিল মাদ্রাসা ৩টি।

এমপিওভুক্ত হওয়া দাখিল মাদ্রাসা: সিলেট জেলার সদর উপজেলার হাতিম চৌধুরী ও মাদ্রাসা-এ-তায়েবিয়া তেহরিয়া হেলিমিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, বালাগঞ্জের চাতলপাড় জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বিশ্বনাথের আমতৈল পঞ্চগ্রাম মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ও লতিফিয়া ইরশাদিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ সুরমার সিলাম ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ইলাইগঞ্জ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা ও তাফসীরুল কোরআন দাখিল মাদ্রাসা, ফেঞ্চুগঞ্জের মশাহিদ আলী বালিকা দাখিল মাদ্রাসা ও ঘিলাছড়া ইসহাকিয়া দাখিল মাদ্রাসা, গোয়াইনঘাটের পিয়াইনগুল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও পশ্চিম জাফলং আদর্শ দাখিল মাদ্রাসা, জৈন্তাপুরের চারিকাটা দারুল ইসলাম দাখিল মাদ্রাসা, কানাইঘাটের গাছবাড়ি মহিলা মাদ্রাসা, জকিগঞ্জের চাপঘাট রহিমপুর সুন্নি দাখিল মাদ্রাসা ও গুটারগ্রাম ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা, বিয়ানীবাজারের চারখাই জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জালালিয়া মহিলা দাখিল মাদ্রাসা, পূর্ব মুড়িয়া হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা ও জান্নাতুল উম্মাহ মহিলা দাখিল মাদ্রাসা, গোলাপগঞ্জের পূর্ব ফুলসাইন্দ মহিলা দাখিল মাদ্রাসা ও ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা।

সুনামগঞ্জ জেলার সদর উপজেলার দারুল হুদা দাখিল মাদ্রাসা, ছাতকের বন্দরগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা, শাহ সুফী মোজাম্মিল আলী (রহ.) দাখিল মাদ্রসা, দিঘলী রহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসা, কালারুখা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জামেয়া-ই-ইসলামিয়া বনগাঁও দাখিল মাদ্রাসা, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ও গাবুরগাঁও দারুণ কোরআন দাখিল মাদ্রাসা। দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর আদর্শ দাখিল মাদ্রাসা, দিরাইয়ের হাতিয়া পীর আকিল শাহ নেছারিয়া দাখিল মাদ্রাসা, তাহিরপুরের কলাগাও জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জগন্নাথপুরের পূর্ব বুধরাইল আটঘর আউদত ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বালিকান্দা আটপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, পীরেরগাঁও সুন্নিয়া দাখিল মাদ্রাসা, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, শাহজালাল জামেয়া দ্বীনিয়া দাখিল মাদ্রাসা।

মৌলভীবাজার জেলার সদর উপজেলার বড়হাত আবু শাহ (র.) দাখিল মাদ্রাসা, বড়লেখার শাহজালাল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, জুড়ীর শাহপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কুলাউড়ার বরমচাল হযরত খন্দকার দাখিল মাদ্রাসা ও ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, কমলগঞ্জের আহমদ নগর দাখিল মাদ্রাসা, শ্রীমঙ্গলের গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।

হবিগঞ্জ জেলার সদর উপজেলার রিচি মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, শরিফাবাদ দাখিল মাদ্রাসা, দারুল হুদা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নূর মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও চান্দপুর দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা। নবীগঞ্জ উপজেলার তাজিয়া মোবাশ্বিরিয়া আলিম মাদ্রাসা, চুনারুঘাট উপজেলার হাজী জোবেদা সুন্নিয়া দাখিল মাদ্রাসা।

এমপিওভুক্ত হওয়া আলিম মাদ্রাসা: সিলেট জেলার দক্ষিণ সুরমার তুরুকখলা ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসা, বালাগঞ্জের ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা, বিশ্বনাথের দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা ও হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদ্রাসা, গোয়াইনঘাটের বারহাল আলিম মাদ্রাসা, আংগারজুর আলিম মাদ্রাসা, কানাইঘাটের সরকার বাজার আহমদিয়া আলিম মাদ্রাসা, বিয়ানীবাজারের রহমতিবাদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, গোলাপগঞ্জের আছিরগঞ্জ আলিম মাদ্রাসা,

সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদরের আলহেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, ছাতকের ছাতক জালালিয়া আলিম মাদ্রাসা, জগন্নাথপুরের রানিগঞ্জ বাজার দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা।

মৌলভীবাজার জেলার বড়লেখার ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা, কুলাউড়ার দারুস সুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা ও ভূকশিমহল দারুল উলুম আলিম মাদ্রাসা, শ্রীমঙ্গলের সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা।

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের বিএসডি বালিকা আলিম মাদ্রাসা।

এমপিওভুক্ত হওয়া ফাজিল মাদ্রাসার তালিকা: সিলেটের বালাগঞ্জের হযরত শাহজালাল (রহ.) সিনিয়র আলিম মাদ্রাসা ও গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর সিনিয়র মডেল ফাজিল মাদ্রাসা এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনসুর মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা।

এমপিওভুক্ত হওয়া কামিল মাদ্রাসার তালিকা: সিলেট জেলার সদর উপজেলার শাহজালাল জামেয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা ও হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা এবং হবিগঞ্জ জেলার সদর উপজেলার শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস