বুধবার ২ সেপ্টেম্বর, ২০২৬ | ১৮ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
Advertise with us

নাইট কোচিংয়ের নামে মাদরাসাছাত্রীকে ডেকে নিয়ে দুই শিক্ষকের ধর্ষণ

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০১৯   |   প্রিন্ট   |   ৬৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাইট কোচিংয়ের নামে মাদরাসাছাত্রীকে ডেকে নিয়ে দুই শিক্ষকের ধর্ষণ

যশোরের মণিরামপুরে নাইট কোচিংয়ের নামে এক মাদরাসাছাত্রীকে ডেকে নিয়ে দুই শিক্ষক মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। গত ৩০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে উপজেলার ঝাঁপা দক্ষিণপাড়া বালিকা মাদরাসায় এই ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার মাদরাসা ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। তবে বিক্ষোভের সময় সুযোগ বুঝে কৌশলে পালিয়ে গেছে অভিযুক্ত ওই দুই শিক্ষক। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে ঝাঁপা দক্ষিণপাড়া বালিকা মাদরাসার দাখিল পরীক্ষার্থী এক ছাত্রীকে নাইট কোচিংয়ের নামে ডেকে নিয়ে যান ওই মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম। তিনি ওই ছাত্রীকে একটি চকলেট খেতে দেন। তার দেয়া চকলেট খেয়ে মেয়েটি অচেতন হয়ে পড়ে। পরে মাদরাসার পাশের একটি বাঁশ বাগানে নিয়ে শিক্ষক নজরুল ইসলাম ও তরিকুল ইসলাম তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

এদিকে ওই ছাত্রীর বাড়িতে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তার খোঁজে মাদরাসায় যায়। কিন্তু তাকে মাদরাসায় না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পাশের একটি বাঁশবাগানে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন চিৎকার দেয়। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

পরদিন (১ অক্টোবর) সকালে ওই ছাত্রীকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। ২ অক্টোবর (বুধবার) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়। এরপর পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু বৃহস্পতিবার সকালে সে আবারও অসুস্থ হয়ে পড়ে।

এদিকে বিষয়টি জানতে পেরে এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে ওই মাদরাসা ঘেরাও করে বিক্ষোভ করে। তবে সুযোগ বুঝে অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম ও তরিকুল ইসলামকে পালিয়ে যান।

খবর পেয়ে বিকেলে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সন্ধ্যায় মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ভুক্তভোগী ওই ছাত্রীকে থানায় নিয়ে এসে মামলার দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটকের জন্য ইতোমধ্যেই অভিযান শুরু করেছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস