সোমবার ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

জাপার টানাপোড়েনে মাথাব্যাথা নেই‌ আ.লী‌গের: ওবায়দুল কাদের

টুডে নিউজ ডেস্ক   |   শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৭০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাপার টানাপোড়েনে মাথাব্যাথা নেই‌ আ.লী‌গের: ওবায়দুল কাদের

জাতীয় পার্টির টানাপোড়েন নিয়ে আওয়ামী লীগে কোনো ধরণের মাথাব্যথা নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির বর্তমান অবস্থা উত্তরণে আওয়ামী লীগের ভুমিকা কী জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় পার্টি একটা দল, বর্তমানে জাতীয় সংসদে বিরোধী দল। একটি রাজনৈতিক দল হিসেবে এরশাদ উত্তর জাতীয় পার্টিতে যে টানাপোড়েন চলছে এখানে আমাদের বলার কিছু নেই। এটা একান্তই জাতীয় পার্টির অভ্যন্তরীণ ব্যপার। তারা নিজেরাই সমাধান করবে।’

তিনি বলেন, ‘তাদের কে চেয়ারম্যান বা বিরোধী দলের নেতা হবেন এটা তারাই নির্ধারণ করবেন। আওয়ামী লীগ এ নিয়ে মাথা ঘামাচ্ছে না, আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা বিরোধী দলের আসনে নিয়মতান্ত্রিকভাবে যারা বসবে স্পিকার নিয়ম মতোই তাদের স্বীকৃতি দিবেন। এখানে কারও প্রতি শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো পক্ষপাত নেই। আমরা কোনো পক্ষপাত করতে চাই না।’

সরকার যাকে চাচ্ছে সেই বিরোধী দলীয় নেতা হবেন, বিএনপির এমন দাবির জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এই কথা মিথ্যা, বিরোধী দলীয় নেতা নিয়ম অনুযায়ী যে হবেন স্পিকার তাকেই নির্বাচিত করবেন এখানে আমাদের পার্টির কোনো কিছুই বলার নেই। আমরা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। এখানে কোনো প্রকার হস্তক্ষেপের প্রশ্নই উঠে না।’

শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা বাংলাদেশের বিরোধী রাজনীতিকে সংকটে ফেলে দিয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘আজকে বিরোধী দল বিএনপি যতই বিষেদাগার করুক, চেঁচামেচি করুক, এটাই আজকে বাস্তব যে,  উন্নয়নে-অর্জনে শেখ হাসিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, বাংলাদেশের বিরোধী রাজনীতিকে সংকটে ফেলে দিয়েছে। এই সংকটে থেকে, নেতিবাচক রাজনীতি করে বিএনপি বেরিয়ে আসার উপায় নেই।’

রংপুর-৩ আসনে আওয়ামী লীগের ১৬ জন মনোনয়ন জমা দিয়েছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘রংপুরের উপ নির্বাচনে এ পর্যন্ত ১৬ জনের মনোনয়ন পত্র পেয়েছি। আগামী কাল মনোনয়ন বোর্ডের সভা। বঙ্গবন্ধু পরিবারে কেউ প্রার্থীতায় নেই। আমাদের নেতাকর্মীদের মধ্য থেকেই প্রার্থী ঠিক করব।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস