সোমবার ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

এমপি রুমিন ফারহানার ১০ কাঠা প্লটের আবেদন

নিউজ ডেস্ক   |   রবিবার, ২৫ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৭১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এমপি রুমিন ফারহানার ১০ কাঠা প্লটের আবেদন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিমের কাছে ১০ কাঠার প্লট চেয়ে আবেদন করেছেন বিএনপি মনোনীত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

আবেদনপত্রে তিনি লিখেছেন, ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠার প্লটের প্রয়োজন। ঢাকা শহরে আমার কোন জায়গা/ফ্ল্যাট, জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য কোন ব্যবসা/পেশা নাই। আমার নামে ১০ কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়।

১০ কাঠার প্লট পেলে তিনি \’চিরকৃতজ্ঞ\’ থাকবেন বলেও আবেদনপত্রে উল্লেখ করেছেন। আবেদনপত্রের নাম, পদবীর সঙ্গে সংসদ সদস্য হিসেবে রুমিন ফারহানার ব্যবহৃত সিলও আবেদনপত্রে ব্যবহার করা হয়েছে। আবেদনপত্রে তারিখ দেয়া আছে ৩ আগস্ট, ২০১৯।

তার আবেদনপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। জাতীয় সংসদে বক্তৃতার সময় বর্তমান সংসদকে অবৈধ উল্লেখ করেও তার ১০ কাঠা প্লট চাওয়ার বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করেছেন। তবে কেউ কেউ আবার বিষয়টি সমর্থন করেছেন। তাদের মতে, এমপি তিনি তিনি এমন আবেদন করতেই পারেন।

গত ৯ জুন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন নিয়ে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা শপথ নেন।

সৌজন্যে :বিডি প্রতিদিন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস