বুধবার ২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক
Advertise with us

ভারতের ক্লাবকে হারিয়েছে বাংলাদেশের কিশোররা

স্পোর্টস ডেস্ক   |   মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৬৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের ক্লাবকে হারিয়েছে বাংলাদেশের কিশোররা

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে কিশোর ফুটবলারা এখন ভারতের কল্যানীতে। কলকাতার পাশ্ববর্তী এই শহরে আগামীকাল শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের প্রথম খেলা পরের দিন ভুটানের বিরুদ্ধে।

বাফুফের একাডেমির এই ফুটবলাররা কল্যানীতে গিয়ে আজ (মঙ্গলবার) প্রস্তুতি ম্যাচ খেলেছে সেখানকার ইউনাইটেড স্পোর্টস ক্লাব অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচটা জিতে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পেরেছে লাল-সবুজ জার্সিধারী কিশোররা।

ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩-১ গোলে। ৪১ মিনিটে রাব্বি প্রথম গোল করেন। পিয়াস আহমেদ নোভা ব্যবধান দ্বিগুণ করেন ৫৭ মিনিটে। ৭৬ মিনিটে স্বাগতিক দলের লিতু মল্লিক ব্যবধান কমালেও শেষ দিকে বাংলাদেশের ছেলেরা আবার ব্যবধান বাড়িয়ে নেয়। ৮৯ মিনিটে আল আমিন রহমান গোল করলে ৩-১ ব্যবধান জিতে প্রস্তুতি সারে বাংলাদেশ।

এবারের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলংকার কিশোর ফুটবলাররা। দল ৫ টি হওয়ায় টুর্নামেন্ট হবে লিগ ভিত্তিতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস