শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

বিদ্যুৎ লাইন মাটির নিচে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক   |   মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৬৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিদ্যুৎ লাইন মাটির নিচে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের সব বিদ্যুৎ লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে বা মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

সভা শেষে গণমাধ্যমকর্মীদের সামনে একনেকে দেয়া প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী। বিদ্যুতের বিষয়ে নিজের মন্তব্য তুলে তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। এটা আগেরই নির্দেশনা ছিল। প্রধানমন্ত্রী আজ (মঙ্গলবার) আবার পুনরায় বলেছেন। মানে সিরিয়াসলি দেখতে বলেছেন।’

গাছ রোপণের বিষয়টিও প্রকল্পে রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘রাস্তার দু’পাশে বাঁশ, গাছ যা পারেন রোপণ করেন। আপনারা যখন প্রকল্প বানাবেন, প্রকল্পের মধ্যেই একটা আইটেম রাখবেন বৃক্ষরোপণের। বাঁধের প্রকল্পেও বৃক্ষরোপণের ব্যবস্থা রাখতে বলেছেন। গাছ না কাটতেও বলেছেন তিনি।’

দেশে আর কোনো স্লুইসগেট না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘স্লুইসগেট সম্পর্কে প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ করেছেন। অধিকাংশ স্লুইসগেট কাজ করে না। গেটগুলো নামলে ওঠে না, উঠলে নামে না। এগুলো না করে বিকল্প কী করা যায়- সেটা দেখতে বলেছেন। ছোট নদীগুলোর নাব্য বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাহলে পানি জমবে না।’

এম এ মান্নান বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে বড় স্লুইসগেট কাপ্তাই প্রকল্পে। যদিও এ ধরনের প্রকল্প আর করব না। তবে এ ধরনের প্রকল্প করতে হলে বিচার-বিবেচনা করে করতে হবে। পথেঘাটে সব জায়গায় স্লুইসগেট করা যাবে না। আমি নিজে এর ভুক্তভোগী। আমার এলাকায় দু-তিনটা স্লুইসগেট আছে। স্টিলের পাত লাগায়, তাতে মরিচা ধরে, তারপরই শেষ।’

খুলনার লবণাক্ত এলাকায় ভবন নির্মাণের সময় বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা রাখতে এবং সবধরনের সরকারি ভবনে বাচ্চাদের জন্য ডে-কেয়ার রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস