শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

শ্রাবন্তীকে নিয়ে ঢাকায় ‘বিক্ষোভ’

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৮ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৭০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শ্রাবন্তীকে নিয়ে ঢাকায় ‘বিক্ষোভ’

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে সর্বশেষ ঢাকায় নির্মিত হয়েছে ‘যদি একদিন’ সিনেমা। আবারও এ অভিনেত্রীকে নিয়ে তৈরি হতে যাচ্ছে চলচ্চিত্র।

ছবির নাম ‘বিক্ষোভ’। যা পরিচালনা করছের শামীম আহমেদ রনী। সম্প্রতি এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

নির্মাতা শামীম আহমেদ রনী জানান, ছবির চিত্রনাট্য পড়ে মুগ্ধ হয়েছেন শ্রাবন্তী। কিছু দিন আগে কলকাতায় এই অভিনেত্রীর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় এর শুটিং হবে।

শ্রাবন্তীর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত নয় বলে জানালেন রনী। তবে এতে অভিনয় করছেন ভারতীয় অভিনেতা রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চুসহ অনেকে।

জানা গেছে, ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘বিক্ষোভ’ ছবির গল্প। দেলোয়ার জাহান দিলের চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া। শ্রাবন্তী এর আগে শাকিব খানের সঙ্গে ‘শিকারী’ ছবিতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি সে সময় ব্যাপক প্রশংসিত হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস