মঙ্গলবার ২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ইংল্যান্ড সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন জ্যোতি কুলাউড়ার কালিটি চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারাসহ বিভিন্ন উপকরণ বিতরণ ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন নয়: হাই কোর্টের রুল সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের নারী-কাণ্ডে জামায়াত থেকে বহিস্কার এমপি গাজী নজরুল এমপির তরুণী-কাণ্ড নিয়ে বিবৃতি: গণমাধ্যমের খবরের দিকে ‘নজর রাখছে’ জামায়াত জুলাইযোদ্ধার গেজেটে ১৩ ভুয়া ‘শহিদ’, ২২১ ‘যোদ্ধা’
Advertise with us

কাদের-রওশনের বিভেদ চাইলে ছাড় নয় : রাঙ্গা

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ১০৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাদের-রওশনের বিভেদ চাইলে ছাড় নয় : রাঙ্গা

যারা জিএম কাদের ও বেগম রওশন এরশাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা মিলনায়তনে বৃহস্পতিবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণসভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

রাঙ্গা বলেন, ‘জাতীয় পার্টি অনেক বড় একটি দল। আগামী নির্বাচনে প্রমাণ হবে জাতীয় পার্টি দেশের মানুষের আস্থা ও ভালোবাসার দল।’

তিনি বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্ম কাদের। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু।

স্মরণসভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের ধর্মবিষয়ক উপদেষ্টা ক্বারী হাবিবুল্লাহ বেলালী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস