শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

জ্বর হলে সাবধান, যেসব লক্ষণ গুলোতে বুঝবেন ডেঙ্গু জ্বর

নিউজ ডেস্ক   |   শুক্রবার, ২৬ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৮৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্বর হলে সাবধান, যেসব লক্ষণ গুলোতে বুঝবেন ডেঙ্গু জ্বর

ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ক্রমেই ভয়ংকর রূপ নিচ্ছে। ধারণ করছে মহামারীতে রূপ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগিতে ভরে গেছে হাসপাতালগুলো। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে, যা আগের রেকর্ড ভেঙে দিচ্ছে। ২১ জুলাই ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩১৯ জন। এরপরের তিন দিন রোগীর সংখ্যা যথাক্রমে ৪০৮, ৪৭৩ ও ৫৬০ জনে দাঁড়িয়েছে। চিকিত্সা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা।

জ্বর হলেই ডেঙ্গু আতঙ্ক নিয়ে হাসপাতালে ছুটছেন রোগীরা। সরকারি-বেসরকারি হাসপাতালে ঠাঁই মিলছে না অনেক রোগীর। সরকারি হিসাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে ৫৬০ জন ভর্তি হয়েছেন। এই জ্বর বর্তমানে একটি আতঙ্কের নাম। ডেঙ্গু জ্বরে বড়দের পাশাপাশি শিশুরাও আক্রান্ত হচ্ছে।

যেসব লক্ষণে বুঝবেন ডেঙ্গু জ্বর:

এক. জ্বরের মাত্রা ১০২ ও ১০৩ বা এর থেকেও বেশি থাকতে পারে। এভাবে জ্বরটা তিন থেকে পাঁচ দিন থাকে।

দুই. মাথাব্যথা, চোখব্যথা, বমি, পেটেব্যথা সঙ্গে পাতলা পায়খানা থাকতে পারে।

তিন.শরীরে দানা দানা র্যাশের মতো দেখা দিতে পারে। এ সময় শিশু একেবারে নিস্তেজ হয়ে যায়।

চার. পালস খুব কম, পানি শূন্যতা ও অনেক শিশুদের শ্বাসকষ্ট হতে পারে।

পাঁচ. প্লেটিলেট খুবই কম। অনেক সময় দেখা যায় তিন লাখ থেকে চল্লিশ হাজারে নেমে যায়।

এসব লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস