শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

সকল আন্ত:নগর ট্রেনে নতুন বগি ও রেলপথ দ্রুত মেরামত করা হবে, পুর্বাঞ্চলীয় জিএম

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২২ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৬৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সকল আন্ত:নগর ট্রেনে নতুন বগি ও রেলপথ দ্রুত মেরামত করা হবে, পুর্বাঞ্চলীয় জিএম

কুলাউড়ায় রেলপথ পরিদর্শন করে গেছেন রেলওয়ের (পুর্বাঞ্চলীয়) জিএম মো. নাসির উদ্দিন। সোমবার ২২ জুলাই বিকেল ৪টার দিকে কুলাউড়ার স্টেশন সংলগ্ন জয়ন্তিকা ও কালনী ট্রেনের বগি লাইনচুত্য ঘটনাস্থল ও বরমচাল রেল সেতুতে উপবন ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে করেন তিনি।

সাম্প্রতিক সময়ে কুলাউড়ায় ঘন ঘন ট্রেন দুর্ঘটনার বিষয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি রেলওয়ে পূর্বাঞ্চলীয়র নতুন দায়িত্বে এসেছি। এব্যাপারে সংশ্লিষ্ট তদন্ত কমিটি ভালো বলতে পারবে । আমি শুধু সিলেট-আখাউড়ার রেলপথ পরিদর্শনে এসেছি। যেসব স্থানের রেলপথ ও সেতুতে ত্রুটি রয়েছে সেগুলো দ্রুত মেরামত করা হবে। রেল দুর্ঘটনায় আতংকিত হওয়ার কিছু নেই।’ তিনি আরো বলেন, ‘সিলেট আখাউড়া রেলপথটি নতুন করে ডুয়েলগেজ রেল লাইন নির্মাণ প্রকল্প ইতিমধ্যে পাস করা হয়েছে। তাছাড়া আগামী ছয় মাসের মধ্যে এ রুটের সবকটি আন্ত:নগর ট্রেনের বিদেশ থেকে আমদানীকৃত নতুন বগি সংযোজন করা হবে।’

জয়ন্তিকা ও কালনী ট্রেনের বগি লাইনচুত্য ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কুলাউড়ার ঊর্ধ্বতন উপসহকারি প্রকৌশলী (কার্য) আশরাফুল আলম ও রেলপথ (সংকেত) এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির পাটোওয়ারির কাছে ট্রেন দুর্ঘটনার কারণ জানতে চান। এসময় তিনি তাদের নির্দেশ দেন দ্রুত ক্ষতিগ্রস্ত রেল সিগন্যাল ও ত্রুটিযুক্ত রেলপথ মেরামতের জন্য।
এসময় তাঁর সাথে রেলওয়ে পুর্বাঞ্চলীয় চিফ ইঞ্জিনিয়ার মো. সুব্রত গীনিসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ঘনঘন রেল দুর্ঘটনার কারণ উদঘাটন ও দ্রুত রেলপথটি সংস্কারের দাবিতে সকাল ১১টার দিকে কুলাউড়া রেল স্টেশনের সম্মুখে কুলাউড়া ব্যবসায় কল্যাণ সমিতির উদ্যোগে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস