বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

বিশ্বনাথে ডাকাত সরদার নূর গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি   |   শুক্রবার, ০৫ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ১১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বনাথে ডাকাত সরদার নূর গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডাকাত সরদার নূর ইসলাম কে আটক করেছে পুলিশ। তাকে ধরতে গিয়ে এক পুলিশ অফিসার আহত হয়েছেন। আহত পুলিশ অফিসার বিশ্বনাথ থানার এএসআই নুর উদ্দিন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে লামাকাজী ইউনিয়নের দূর্লভপুর গ্রামের আব্দুল লতিবের পুত্র ডাকাত সরদার নুর ইসলাম (৩৫) কে ধরার সময় এএসআই নুর উদ্দিন আহত হন। ডাকাত সরদার নুর ইসলাম বিশ্বনাথ থানায় ২নং ডাকাতি মামলার ১০বছরের পলাতক আসামি। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ও ডাকাতির প্রস্তুতি’সহ আরও পাঁচটি মামলা রয়েছে।

বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম’র নির্দেশে ওই ডাকাতকে গ্রেফতারে তার বাড়িতে অভিযান করেন এসআই লিটন রায়, এসআই আফতাব উজ্জামান রিগ্যান, এএসআই দ্বপন সূত্রধর, এএসআই বিমল দাস, আহত এএসআই নুর উদ্দিন’সহ পুলিশের ফোর্স। গ্রেফতারের সময় তার কাছ থেকে একখানা রাম দা উদ্ধার করা হয়। এর পূর্বে ২৬জুন দিবাগত রাতে ডাকাতদের সাথে গোলাগুলির সময় ৫জন পুলিশ আহত হন। ওই মামলায়ও গ্রেফতারকৃত ডাকাত নুর ইসলাম আসামি রয়েছে বলে জানায় পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস