বুধবার ১৭ জুন, ২০২৬ | ৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
Advertise with us

গাজীপুর সদর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও বস্ত্র বিতরণ সম্পন্ন

গাজীপুর প্রতিনিধি   |   মঙ্গলবার, ০৪ জুন ২০১৯   |   প্রিন্ট   |   ১৩৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজীপুর সদর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও বস্ত্র বিতরণ সম্পন্ন

গাজীপুর সদর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। গত ( ৩ জুন) সোমবার প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ, সমাজ ও জাতি গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম, সাংবাদিকদের জাতির বিবেক উল্লেখ করে তারা বলেন আপনারা লোভ লালসার ঊর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ ও গঠন মূলক সংবাদ পরিবেশন করবেন, কারণ বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতির উন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করে করে। আর মিথ্যা ও হলুদ সাংবাদিকতা দেশও জাতির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজ তথ্য ও প্রযুক্তির যোগে সংবাদপত্র ও সাংবাদিকতা ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম লাভ করেছে। আপনারা এই সুনাম ধরে রেখে নিরলস ভাবে কাজ করে যাবেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোশারফ হোসাইন প্রধান,ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদিকা এলিজা পারভীন লিজাসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে দেশ ও জাতির উন্নতি, সুখ শান্তি কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস