শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

সিলেটে পুলিশ কনস্টেবলের মৃত্যু ঘিরে রহস্য!

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৪৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে পুলিশ কনস্টেবলের মৃত্যু ঘিরে রহস্য!

সিলেটে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু ঘিরে রহস্য দেখা দিয়েছে। প্রাথমিক অবস্থায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে মনে করা হলেও এখন তার পরিবার দাবি করছে, তাকে হত্যা করা হয়েছে।

এ নিয়ে দেখা দিয়েছে ধুম্রজাল। গঠন করা হয়েছে চার সদস্যের একটি তদন্ত কমিটিও।

আশরাফুল ইসলাম নামের ওই কনস্টেবল সিলেট মহানগর পুলিশে (এসএমপি) কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। গত ১৮ আগস্ট গ্রামের বাড়ি থেকে কর্মস্থল সিলেটে ফেরার পথে হবিগঞ্জের বাহুবলের মুগকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আশরাফুল নিহত হন।

এ ঘটনায় ওই সময় অপমৃত্যু মামলা হয়েছিল। তবে গেল ১ সেপ্টেম্বর আশরাফুলের ব্যবহৃত মোবাইল ফোন হাতে পেয়ে স্বজনরা সেটিতে দুটি ভিডিওক্লিপ পান। ওই ক্লিপ দুটির একটিতে আশরাফুলের স্ত্রীর সঙ্গে সিলেটে কর্মরত আরেক পুলিশ সদস্যের অনৈতিক সম্পর্কের চিত্র ছিল। আরেকটিতে ওই কনস্টেবল তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনকারী পুলিশ সদস্যকে মারধর করছেন, এমন চিত্র রয়েছে।

এ মারধরের ঘটনায় ক্ষুব্ধ হয়ে আশরাফুলকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তার স্বজনদের ধারণা। এজন্য তারা গত ৪ সেপ্টেম্বর সিলেট মহানগর পুলিশের কমিশনারের কাছে বিষয়টি তদন্ত করে দেখার অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, আশরাফুলের নিহত হওয়ার বিষয়টি তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

এদিকে, আশরাফুলের স্ত্রীর সঙ্গে সিলেট মহানগর পুলিশে কর্মরত যে সদস্যের অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠেছে, তা খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি হয়েছে। গত বুধবার গঠিত এই কমিটির প্রধান করা হয়েছে এসএমপির উপকমিশনার তোফায়েল আহমদকে। তদন্ত কমিটি ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস