সোমবার ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত ভূমধ্যসগরে নিখোঁজ সন্তানদের অপেক্ষায় মা-বাবা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ইতিহাসগড়া টেস্ট জয় প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত কুলাউড়ায় গ্রেপ্তার হওয়া জান্নাতুল ফেরদৌস বড়লেখায়ও ছাত্রলীগের মিছিলে অংশ নেন
Advertise with us

৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯   |   প্রিন্ট   |   ৮০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ

ভারতের রোজভ্যালি কাণ্ডের ঘটনা অনেকেরই জানা। তদন্তকারীদের বক্তব্য থেকে জানা গিয়েছিল প্রায় ১৫ হাজার কোটি টাকা গরমিল রয়েছে রোজভ্যালির ব্যবসায়! এর জেরে রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে জেরা করে ইডি। তাদের আড়াই হাজার ব্যাংক অ্যাকাউন্ট, কিছু স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

গৌতম কুণ্ডুকে জেরা করার মাধ্যমে একের পর এক নাম উঠে এসেছে। এর মধ্যে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িয়েছে প্রসেনজিত ও ঋতুপর্ণার নাম। ঋতুপর্ণাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের ডাকে সাড়া দিলেন নায়িকা। বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছান ঋতুপর্ণা। তিনি জানিয়েছেন, আধিকারিকদের সঙ্গে কথা বলে তবেই তিনি জানাতে পারবেন কেন তাকে তলব করা হয়েছিল।

জানা গেছে, রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর সঙ্গে ঋতুপর্ণার আদৌ কোনো আর্থিক চুক্তি হয়েছিল কিনা, হলেও তা কত টাকার, কী ধরনের চুক্তি তা খতিয়ে দেখতে চাইছে ইডি।

অভিযোগ উঠেছে, রোজভ্যালির টাকায় বিদেশ ভ্রমণ করেছেন ঋতুপর্ণা। এছাড়া এ অভিনেত্রীর সঙ্গে ৭ কোটি টাকা লেনদেনের খবরও নাকি রয়েছে ইডির কাছে। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলোননি এই নায়িকা।

প্রসঙ্গত, অতীতেও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে রোজভ্যালি কাণ্ডে নানা উত্তেজনা কাজ করেছে মানুষের মধ্যে। এখন আসল সত্যটি জানার অপেক্ষায় সবাই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস