বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সেলিম ১ দিনের রিমান্ডে

  |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সেলিম ১ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিপন শীল হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমের বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।

একই আদালত মোস্তাক হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শঙ্খ শুভ্র রায়কে দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন। হবিগঞ্জ আদালত পরিদর্শক নাজমুল হক তথ্যটি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে আতাউর রহমান সেলিমকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-২। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করলে মোস্তাক আহমেদ হত্যাকাণ্ডের এজাহারনামীয় আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পরে তাকে রিপন শীল হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। মোস্তাক হত্যা মামলায়ও তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

শঙ্খ শুভ্র রায়ও ওই দুই মামলার এজাহারনামীয় আসামি। তাকে গত ২ অক্টোবর গ্রেপ্তার করে র‌্যাব-৯। তাকে মোস্তাক হত্যা মামলায় কারাগারে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস