শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

হবিগঞ্জে প্রাণের কারখানায় আগুন, নিহত ১

  |   বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৩০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জে প্রাণের কারখানায় আগুন, নিহত ১

প্রাণ আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ডে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ৩৫ জন। আর অগ্নিকাণ্ডের কারণে ফ্যাক্টরির ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি টাকা।

বুধবার দুপুর আড়াইটার দিকে পার্কের ভেতরে ‘প্রাণ রিয়েল চিপস লাইন’ নামে ফ্যাক্টরিতে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক মতিন মিয়া জানান, ঘটনার সময় একদল শ্রমিক কাজ শেষে বের হচ্ছিলেন, অপর দল কাজের জন্য প্রবেশ করছিলেন। এ সময় দেখা যায়, বহুতল ভবনের ফ্যাক্টরিতে আগুন ছড়িয়ে পড়ছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান শায়েস্তাগঞ্জ ইউনিটের প্রধান মো. ইব্রাহিম।

প্রাণের জেনারেল ম্যানেজার দীপক কুমার দেব অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো তথ্য জানাতে রাজি হননি।

তিনি বলেন, ‘ব্যবস্থাপনা পরিচালক ঢাকা থেকে আসছেন। তাই এ মুহূর্তে কিছু বলতে পারছি না।’

ঘটনার পর জেলা প্রশাসক মোছা জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আকতার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার সাংবাদিকদের জানান, একজন নারী শ্রমিক উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারা যান। এছাড়া আগুনে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস