শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

হবিগঞ্জে ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ হারালেন শ্রমিক

  |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জে ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ হারালেন শ্রমিক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে মাহমুদ মিয়া (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। মাহমুদ মিয়া বানিয়াচং উপজেলার চানপাড়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি বুধবার সন্ধ্যায় ধীরগতিতে শায়েস্তাগঞ্জ জংশন ছেড়ে যাচ্ছিল। এ সময় মাহমুদ মিয়া নামতে গেলে তাঁর একটি পা ট্রেনের চাকার নিচে পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় তাঁকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা বাদশাহ আলম প্রামাণিক বলেন, মাহমুদ মিয়া নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার জন্য কুমিল্লা যাচ্ছিলেন। কিন্তু ভুলে সিলেটগামী ট্রেনে উঠে বসেন। বিষয়টি জানার পর তড়িঘড়ি করে নামতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস