বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

হবিগঞ্জে চা শ্রমিকদের বিক্ষোভ

  |   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হবিগঞ্জে চা শ্রমিকদের বিক্ষোভ

হবিগঞ্জের চুনারুঘাটে দুর্নীতিবাজ ম্যানেজারের অপসারণ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা। সোমবার (২৮ অক্টোবর) সকালে কাজ বন্ধ রেখে শ্রীবাড়ি চা বাগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিজয় গোয়ালা বলেন, বাগানের ম্যানেজার কেএস ইমরান ও সহকারী ম্যানেজার সমির সেন গুপ্ত দীর্ঘদিন থেকে বিভিন্ন-অনিয়ম দুর্নীতি করে শ্রমিকদের অর্থ আত্মসাৎ করছেন। তারা শ্রমিকদের চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত রেখেছেন। বাগানের ৪ শতাধিক গাছ অবৈধভাবে বিক্রি করেছেন। গাছ বিক্রিসহ নির্বিঘ্নে বিভিন্ন অনিয়ম করতে বাগানের পাহারাদারদের অপসারণ করে বাগানকে অরক্ষিত করেছেন।

এছাড়া তারা দীর্ঘদিন থেকে শ্রমিকদের দৈনিক সংগৃহীত চা পাতা ওজনে কম দেখিয়ে মজুরি কম দিচ্ছেন।

বিক্ষোভ সমাবেশে চা শ্রমিক বৃষ্টি সাওতাল, মিন্টু বৈদ্য, সঞ্চিতা বাউরি প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস