
আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ | সোমবার, ১৭ জুন ২০১৯ | প্রিন্ট | ১০৩৮ বার পঠিত | পড়ুন মিনিটে

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার করাঙ্গী নদীর বাধঁ মেরামতের এক বছরের মধ্যেই ভেঙ্গে ৭/৮টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে।
কিন্তু চলতি বছর অতিমাত্রায় বর্ষন ও পাহাড়ী ঢলের কারণে ঝুকিপুর্ণ অবস্থায় ছিল বাধঁটি। কিন্ত শুক্রবার ও শনিবারের বর্ষন এবং পাহাড়ী ঢলে বাধঁটি ভেঙ্গে যায়। ফলে রাত থেকেই নদীর পানি প্রবেশ শুরু করে গ্রামটিতে।
একে একে পান প্রবেশ করে ইউনিয়নের কুনাউডড়া, দারাগাঁও, কৃষ্ণপুর,কাজিরখিল, চান্দেরটিলা, সিরাজনগর, চিলামী, সাটিয়াজুরী সহ ৭/৮টি গ্রামে। বানের পানিতে তলিয়ে যায় এসব গ্রামের বোনা ও রোপা আউশ ফসল ও রাস্তাঘাট। পানিতে ডুবে গেছে এসব গ্রামের নানা ফসলাদি ও নিন্মচালের পুকুর।
এদিকে এসব গ্রামের জনসাধারণ চরম দূর্ভোগে পড়েন। শিক্ষার্থী জীবণের ঝুকি নিয়ে দারাগাঁও ইসমাইল মুন্সি উচ্চ বিদ্যালয়সহ পার্শ্ববর্তী প্রাইমারী স্কুলগুলোতে শিক্ষার্থীরা স্কুলে আসা যাওয়া করতে পারছেনা। অনেকেই জীবণের ঝুকি নিয়ে স্কুলে যাচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর জানান, চলতি বছর অতিমাত্রায় বৃষ্টি এবং পাহাড়ী ঢলের কারণে বাধঁটি ভেঙ্গে গেছে।
