শনিবার ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

হজযাত্রীদের মুখে ওষুধ দেয়া সেই মশককর্মী বরখাস্ত

নিউজ ডেস্ক   |   সোমবার, ০৫ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৫৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হজযাত্রীদের মুখে ওষুধ দেয়া সেই মশককর্মী বরখাস্ত

আশকোনা হজক্যাম্পে হাজযাত্রীরা ম্যাটস বিছিয়ে শুয়ে আছেন, কেউবা আছেন বসে। এরই মধ্যে একজন মশক নিধন কর্মী সেখানে এসে উপস্থিত। তার ঘাড়ে ঝোলানো মশার ওষুধ ছেটানো মেশিন। হজযাত্রীরা শুয়ে-বসে আছেন এই বিষয়টি বিবেচনা না করেই সেই মশক নিধন কর্মী তার মাঝ দিয়েই মশার ওষুধ ছেটাতে থাকেন।

মুহূর্তেই চারিদিকে ধোয়ায় আচ্ছন্ন, অন্ধাকার হয়ে যায়। সেই ধোয়া গিয়ে পড়ে সেইসব হজযাত্রীদের মুখে। এই ধোয়া থেকে বাঁচতে হজযাত্রীরা কেউবা নাক মুখ ধরে রাখেন কেউবা সরে যেতে চেষ্টা করেন। হজযাত্রীর কথা বিবেচনা না করে স্বাভাবিক ভাবেই হজযাত্রীদের মুখের ওপর এভাবে ওষুধ ছেটানো ওই মশক নিধন কর্মীর নাম মোহাম্মদ হুমায়ূন কবির। এই ঘটনাটি কোনো এক হজযাত্রী তার মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যেমে আপলোড করেন। মুহূর্তেই এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এতে করে ব্যাপক সমালোচনায় সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যম।

বিষয়টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নজরে আসলে হজযাত্রীদের মুখে মশার ওষুধ দেয়ার অপরাধে মোহাম্মদ হুমায়ূন কবির নামে সেই মশককর্মীকে বরখাস্ত করা হয়েছে।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিএনসিসির মেয়র এই বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিক ওই মশক নিধনকর্মীকে বরখাস্ত করার সিদ্ধান্ত দেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস