রবিবার ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

স্রোত পরিবারের স্বজন সম্মাননা ও উন্মোচন উৎসব ২০২৫ অনুষ্ঠিত

  |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্রোত পরিবারের স্বজন সম্মাননা ও উন্মোচন উৎসব ২০২৫ অনুষ্ঠিত

স্রোত পরিবার, হালাইমুড়া, কুমারঘাট, ঊনকোটি ত্রিপুরার উদ্যোগে রোববার ১৪ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে “মাসিক স্রোত সংবাদ প্রকাশ ও স্বজন সম্মাননা উৎসব : ২০২৫”। এ উপলক্ষে মাসিক স্রোত সংবাদ-এর দ্বাদশ সংখ্যা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক অশোকানন্দ রায়বর্ধন, কবি মিলনকান্তি দত্ত, সংগীতশিল্পী সুমিতা তালুকদারসহ বিশিষ্ট কবি-সাহিত্যিক ও শিল্পীরা। স্রোতের থিম সংগীতের সুরকার সুমিতা তালুকদার তাঁর সহযোগীদের নিয়ে থিম সংগীত পরিবেশন করেন। এ ছাড়া সংগীত পরিবেশন করেন কাকলি দত্ত, সুমিতা দেব, তন্ময় সেন ও অনিতা ভট্টাচার্য।

অনুষ্ঠানে কবি গোবিন্দ ধরের রচিত এক পঙক্তির তিনটি কাব্যগ্রন্থ—দ্রোহব্রীজ, দ্রোহকাল ও দ্রোহ—উন্মোচন করা হয়। একই সঙ্গে স্রোতের সঙ্গে যুক্ত লেখক ও স্বজনদের মধ্যে লেখক অনুদান ও স্বজন সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লিটল ম্যাগাজিন আন্দোলনে মাসিক স্রোত সংবাদ প্রকাশ ও লেখকদের সম্মানিক প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রাবন্ধিক মন্টু দাস বলেন, স্রোত প্রকাশনা আজ যা ভাবে, ভবিষ্যতে অনেকেই তা অনুসরণ করে। কবি মিলনকান্তি দত্ত বলেন, এক পঙক্তির এই কাব্যগ্রন্থগুলো পাঠকমহলে সমাদৃত হবে।

অনুষ্ঠানে প্রায় চল্লিশজন কবি কবিতা পাঠ করেন। উল্লেখযোগ্য কবিদের মধ্যে ছিলেন মিলনকান্তি দত্ত, মন্টু দাস, নিবারণ নাথ, মধুমিতা ভট্টাচার্য, রতন চন্দ, অসীমা দেবী, পূরবী সিনহা, লীলাবতী সিনহা, উমা শীল ও বাপ্পা সরকার। অণুগল্প পাঠ করেন মধুমিতা ভট্টাচার্য ও রতন চন্দ।

অনুষ্ঠানে বলাকা এলামণি অ্যাসোসিয়েশন কবি গোবিন্দ ধরকে সম্মাননা প্রদান করে। সংগঠনটির থিম সংগীতের কথা রচনার জন্য এই সম্মাননা প্রদান করা হয় বলে জানান তন্ময় সেন।

অনুষ্ঠানের শেষে কবি গোবিন্দ ধর সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস