সোমবার ৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

স্ত্রীর দাবী না মেনে নিলে এখানেই আত্মহত্যা করবো

  |   শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্ত্রীর দাবী না মেনে নিলে এখানেই আত্মহত্যা করবো

শরীয়তপুরে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে দেলোয়ার ঢালী (৩২) নামের এক প্লাস্টিক কারখানার মালিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক নারী। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর থেকে সদর উপজেলার চিতলিয়া ইউনিয়নের ঝাঁউচর এলাকার দেলোয়ার ঢালীর বাড়িতে অবস্থান নেন তিনি। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জানাজানি হয়।

দেলোয়ার ঢালী ওই এলাকার আলী আহম্মেদ ঢালীর বড় ছেলে। রাজধানীর ইসলামবাগ এলাকায় তার একটি প্লাস্টিকের কারখানা রয়েছে।

ভুক্তভোগী ওই নারী জানান, তার বাড়ি ময়মনসিংহ জেলার একটি গ্রামে। ২০২১ সালের জানুয়ারি মাসে তিনি কাজের সন্ধানে ঢাকার ইসলামবাগ এলাকায় গেলে এক আত্মীয়ের মাধ্যমে দেলোয়ার ঢালীর প্লাস্টিকের কারখানায় শ্রমিকের কাজ নেন। কাজ করার এক পর্যায়ে মালিক দেলোয়ার ঢালীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে দুজনের সম্মতিতে ঢাকার একটি কাজী অফিসে গিয়ে বিয়ে করেন তারা। বিয়ের পরে তারা ওই এলাকার একটি ভাড়া বাসায় ৭ মাস বসবাস করেন।

তিনি আরও জানান, কিছুদিন পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তার বাবার বাড়ি ময়মনসিংহ জেলায় পাঠিয়ে দেন দেলোয়ার। তার সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রেখে হাতখরচের টাকা পাঠালেও আর ঢাকায় ফিরিয়ে আনেননি দেলোয়ার। সম্প্রতি তিনি জানতে পারেন দেলোয়ার ঢালী অন্যত্র বিয়ের জন্য পাত্রী দেখছেন। পরে তিনি যোগাযোগ করলে এড়িয়ে চলা শুরু করেন দেলোয়ার৷ পরবর্তীতে উপায় না দেখে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে দেলোয়ার ঢালীর গ্রামের বাড়িতে এসে অবস্থান নেন।

ওই নারী বলেন, দেলোয়ার আমাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়ে তার বাবা-মাকে আমাদের বাড়িতে পাঠানোর কথা বলেছিল। কিন্তু ২ বছর হয়ে গেলেও সে তার বাবা-মাকে পাঠায়নি। কিছুদিন আগে জানতে পারি দেলোয়ার বিয়ের জন্য পাত্রী দেখছে। দেলোয়ারকে বিষয়টি জিজ্ঞেস করার পর থেকেই আমাকে এড়িয়ে চলা শুরু করে। পরে আমি বাধ্য হয়ে ওর বাড়িতে চলে আসি। এখন আমাদের এলাকায় বিষয়টি জানাজানি হয়ে গেছে, আমি আর বাড়ি ফিরবো না। দেলোয়ার যদি আমাকে গ্রহণ না করে আমি এখানেই আত্মহত্যা করবো।

এ বিষয়ে দেলোয়ার ঢালীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত ২টি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়।

দেলোয়ার ঢালীর মা কুসুম বেগম বলেন, আমার ছেলে মেয়েটিকে বিয়ে করেছে কিনা আমরা জানি না। হঠাৎ করেই এই মেয়ে আমাদের বাড়িতে এসে অবস্থান নিয়েছে। আমার ছেলে যদি তাকে স্ত্রী হিসেবে মেনে নেয় সেটা ছেলের ব্যাপার।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নান্নু মাল বলেন, ময়মনসিংহ থেকে একটি মেয়ে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে দেলোয়ার ঢালীর বাড়িতে এসে অবস্থান নিয়েছেন বলে শুনেছি। তবে দেলোয়ার ঢালী এখনো ঢাকায় রয়েছেন। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস