শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

সৃজিতের সঙ্গে কে এই সুন্দরী

  |   মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৃজিতের সঙ্গে কে এই সুন্দরী

টালিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। এতে তার সঙ্গে এক সুন্দরীকে দেখা যাচ্ছে। এটি দেখে অনেকেই বলছেন, সৃজিত বুঝি আবার প্রেমে পড়েছেন।

সৃজিতের সঙ্গে এই সুন্দরী হচ্ছে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। তারা দুজনেই প্রেমের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন। এমনকি এ ধরনের খবর ছড়িয়ে পড়ায় কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন। তবে এত সহজে কি আর লোকের মুখ বন্ধ করা যায়!

দেখা গেল সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমীর শুভেচ্ছা জানাতে সেই সুস্মিতার সঙ্গেই ছবি শেয়ার করে নিলেন সৃজিত মুখোপাধ্যায়। আর দুজনে রীতিমতো চমকে দিয়েছেন পূজার সাজে। কোনো এক বাড়ির পূজায় তোলা হয়েছে ছবিটি। সৃজিতের গায়ে নীল রঙের পাঞ্জাবি। আর সুস্মিতাও পরেছেন নীল রঙের শাড়ি।

তিনটি ছবির একটিতে তাদের একে-অপরের দিকে যাকে বলে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা গেল। মুখে দুজনেরই লাজুক হাসি। আরেকটি ছবিতে আবার সৃজিতকে দেখা গেল সুস্মিতার ছবি তুলে দিতে।

আলোচনা শুরু হয়েছিল পুরীর বিচে দাঁড়িয়ে সৃজিত ও সুস্মিতার একটি ছবিকে ঘিরে। যা সুস্মিতাই শেয়ার করে নেন। ক্যাপশন দেন, ‘স্যার আঁখো পর’। টালিউডে গুঞ্জন শুরু হয় যে, ছবির তোলার সময় দুজনে পুরীতে একান্ত সময়ও কাটিয়েছেন।

এরপর একটি সিনেমার প্রিমিয়ারে এই ব্যাপারে প্রশ্ন করা হলে সুস্মিতার কাছ থেকে জবাব আসে, ‘আমি আর কি বলব, আমরা দুজনে খুব ভালো বন্ধু, কয়েকদিনের মধ্যে খুব কাছের বন্ধু হয়ে গেছি। এরপর যারা যা কিছু বলছেন বা লিখছেন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না।’

আর সৃজিত এই কথার সূত্র ধরেই বলেন, ‘এসব কথা বলা হচ্ছে দেখেই তো আমি অবাক হচ্ছি। এই সময়ে দাঁড়িয়ে একটা ছবির জন্য এত কথা…।’ তবে সৃজিত বা সুস্মিতা যতই অস্বীকার করুক, যেভাবে তারা সিনেমার প্রিমিয়ার হোক বা পূজার উদ্বোধন, সর্বত্র একসঙ্গে পৌঁছাচ্ছেন, ম্যাচিং পোশাকে সাজছেন, এটাকে বন্ধুত্বের মাপকাঠিতে ফেলতে রাজি নন নেটিজেনরা। তবে এই সম্পর্কের ভবিষ্যত সময়ই বলে দেবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস