বুধবার ২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

সুলতান মোহাম্মদ মনসুর এমপির ছোট ভাই মখসুদ আমেরিকায় মারা গেছেন

মৌলভীবাজার প্রতিনিধি   |   সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   ১৪৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সুলতান মোহাম্মদ মনসুর এমপির ছোট ভাই মখসুদ আমেরিকায় মারা গেছেন

ডাকসু’র সাবেক ভিপি, কেন্দ্রীয় আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর এমপির ছোট ভাই সুলতান মোহাম্মদ মখসুদ আহমদ স্বপন (৫৮) যুক্তরাষ্ট্রের লস্এঞ্জেলস এর স্থানীয় সময় রাত ৯.৩০ ব্রেইন স্ট্রোকে মারা গেছেন। বাংলাদেশ সময় আনুমানিক সোমবার সকাল ১০টা। ইন্নাল্লিাহে…. রাজিউন)। তার বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউপির গোবিন্দপুর গ্রামে।

পারিবারিক সূত্র জানায় তার লাশ আমেরিকায় জানাজা শেষে আজ মঙ্গলবার দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ দেশ-বিদেশে অনেক আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে শোক সন্তপ্ত অবস্থা বিরাজ করছে। তিনি একজন প্রকৌশলী ছিলেন বলে জানা গেছে।

সদ্য মরহুম মখসুদের বড় ভাই সুলতান মো. মনসুর মোবাইল ফোনে জানান ব্রেনস্ট্রোকে সে আমেরিকায় মারা গেছে। কাল মঙ্গলবার সেখানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি এমএম শাহীন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফি আহমদ সলমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ শেষে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস