শনিবার ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

সিলেটে কমতে শুরু করেছে বন্যার পানি

  |   শুক্রবার, ২০ মে ২০২২   |   প্রিন্ট   |   ৩৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে কমতে শুরু করেছে বন্যার পানি

সিলেট প্রতিনিধি: টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে সিলেট নগরী তলিয়ে গিয়েছিল গত ৪ দিন আগে। অবশেষে কমতে শুরু করেছে সিলেট নগরীর পানি। গত ২৪ ঘণ্টায় নগরীর বেশ কিছু এলাকা থেকে পানি কমার খবর পাওয়া গেছে। কোথাও এক ফিট কোথাও আবার দেড় ফিট পর্যন্ত পানি কমেছে।

শুক্রবার (২০ মে) বিকেলে সরেজমিনে নগরীর মাছিমপুর, কলাপাড়া, লামাপাড়া, লালদিঘিরপার, কালীঘাট, সোবহানীঘাট, যতরপুর, উপশহর এলাকা ঘুরে তার বাস্তব চিত্র দেখা যায়।

সিলেট নগরীর ১০ নং ওয়ার্ডের কলাপাড়ার বাসিন্দা আব্দুল জব্বার বলেন, গতকাল রাত থেকেই আমার ঘরের পানি কমতে শুরু করেছে। এর আগের দুদিন ঘরে প্রায় দুই ফিট পানি ছিল। এখনো আমার ঘরে পানি আছে তবে সেটি এক ফিটের চেয়ে কম।

সিলেট নগরীর উপশহর এলাকার বাসিন্দা ওবায়দুল্লাহ বিন এফ রহমান বলেন, গত তিন দিন আগে আমার ঘরে পানি ঢুকে ছিল। এতে আমার আসবাবপত্রসহ অনেক মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায়। কিন্তু আজ দুপুরের পর থেকে আমার ঘরে আর পানি নেই।

বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন গত ২৪ ঘণ্টায় আমার এলাকা উপশহরের অনেক জায়গা থেকে পানি কমতে শুরু করেছে। এভাবে পানি কমতে থাকলে আশাকরি আগামী তিন-চার দিন পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ জানান, ইতোমধ্যে সিলেট নগরীতে বন্যার পানি কমতে শুরু করেছে। বিভিন্ন জায়গার নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে থাকলেও গত দুই দিন থেকে তা অনেক খানি নিচে চলে এসেছে।

আজকে সুরমার পানি ছিল ১৩.৬৯ সেন্টিমিটার এ, যা গতকাল ছিল ১৫.০০ সেন্টিমিটারের ওপরে। তাছাড়া ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত কমায় পাহাড়ি ঢলের পরিমাণও কমে আসছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস