শনিবার ২৯ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮
Advertise with us

সারাদেশে ভুয়া আইনজীবীর দৌরাত্ম্য বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক   |   সোমবার, ০২ মার্চ ২০২০   |   প্রিন্ট   |   ৭০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সারাদেশে ভুয়া আইনজীবীর দৌরাত্ম্য বন্ধের নির্দেশ

দেশের সব আইনজীবী সমিতি ও আইনাঙ্গনে দালাল, ভুয়া আইনজীবী, মধ্যস্থতাকারীদের তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বাংলাদেশে বার কাউন্সিলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২-এর ৪১ অনুচ্ছেদ অনুযায়ী আগামী ৬০ দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে বার কাউন্সিলের সচিবকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনকারী আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া নিজেই আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ দেশের সব আইনজীবী সমিতি, আইনাঙ্গনে টাউট, দালাল, ভুয়া আইনজীবী, ভুয়া আইনজীবী সহকারী, মধ্যস্থতাকারীদের দৌরাত্ম্য, তৎপরতা বন্ধ ও এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে গত ২ ডিসেম্বর বার কাউন্সিল সচিবের কাছে আবেদন করেন এ আইনজীবী। সে আবেদনে বার কাউন্সিল সাড়া না দেয়ায় গত ১৭ ফেব্রুয়ারি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।

এ আইনজীবী বলেন, ‘‘দেশের সবগুলো আইনজীবী সমিতি এমনকি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে যারা মামলা রিসিভ করার জন্য অন্তর্ভুক্ত না, তারা বিচারপ্রার্থীদের কাছ থেকে মামলা রিসিভ করে তাদের হয়রানি করছে, তাদের সাথে প্রতারণা করছে।’ এতে আইনজীবী সমিতি ও আইনজীবীদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে।

এমনকি তারা জাল, ভুয়া নথি তৈরি করে আদেশ, এমনকি রায়ও তৈরি করে দিচ্ছে। এর ফলে বিচার বিভাগের মর্যাদাও বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে। একজন আইনজীবী হিসেবে বিষয়গুলো আমি লক্ষ্য করেছি, এতে আমি ও আমরা উদ্বিগ্ন। তাই রিট আবেদনটি করেছিলাম।”

আগামী ৬০ দিনের মধ্যে আদালতের নির্দেশ প্রতিপালন করে বার কাউন্সিলের সচিবকে হলফনামা আকারে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান এই আইনজীবী।

বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার ১৯৭২-এর ৪১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইনজীবী না হয়েও কোনো ব্যক্তি আইন পেশা চালিয়ে গেলে এবং কোনো ব্যক্তি এই আদেশের অধীনে অন্তর্ভুক্ত না হয়েও উচ্চ আদালতে আইন পেশা চালিয়ে যান, তবে তিনি ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস