বৃহস্পতিবার ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
Advertise with us

সাবেক এমপি শেখ সুজাতের উপর হামলা, অস্ত্রসহ হামলাকারী আটক

  |   শনিবার, ০৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক এমপি শেখ সুজাতের উপর হামলা, অস্ত্রসহ হামলাকারী আটক

আন্তর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে অল্পের জন্য রক্ষা পান সাবেক এমপি। এ ঘটনায় তাৎক্ষনিক স্থায়ীয়দের সহযোগিতায় হামলার দায়ে অভিযুক্ত জামিল মিয়া নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের  তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়- বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় নবীগঞ্জ উপজেলা শ্রমিকদলের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া।

শ্রমিকদলের র‍্যালী ও আলোচনা সভা শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে গাড়িতে ওঠার সময় তিমিরপুর এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে যুবলীগ নেতা জামিল মিয়াসহ কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক এমপি শেখ সুজাত মিয়ার উপর হামলা চালায়। এসময় স্থানীয় নেতাকর্মীদের প্রতিরোধের মুখে অল্পের জন্য রক্ষা পান সাবেক এমপি শেখ সুজাত মিয়া।  বিএনপি নেতাকর্মীদের দাবী- শেখ সুজাত মিয়ার উপর পিস্তল, দেশীয় রামদা ছুরিসহ হামলা চালানো হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ স্থায়ীয়দের সহযোগিতায় হামলাকারী জামিল মিয়াকে অস্ত্রসহ আটক করে পুলিশ।

হবিগঞ্জ -১ আসনের সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন- শ্রমিকদলের উদ্যোগে শ্রমিক দিবসের আলোচনা সভা ও র‍্যালী শেষে গাড়িতে ওঠার সময় কয়েকজন যুবক পিস্তল,দেশীয় অস্ত্রসহ আমার উপর হামলা চালায়। এসময় আমার সঙ্গে নেতাকর্মী থাকায় আমি অল্পের জন্য রক্ষা পাই। পরে পুলিশ হামলাকারীদের মধ্যে ১ জনকে অস্ত্রসহ আটক করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রামদা ও ছুরিসহ জামিল মিয়া নামে একজনকে আটক করে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস