মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড দুই যুবককে ‘নির্যাতন’, কুলাউড়ার বিএনপি নেতাকে বহিষ্কার খুন হওয়া গৃহকর্মী তাহমিনার বয়স নিয়ে ধুম্রজাল: পরিবারের দাবি ১২/১৩, পুলিশ বলছে ১৮ রাজধানীর যেসব রুটে চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’ অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুতে প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার ১ এপ্রিল থেকে ৩১ মার্চ অর্থবছর নির্ধারণ সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮ রোহিঙ্গা ও ৪ ‘দালাল’ আটক বঙ্গবন্ধুর ছবি ফেইসবুকে পোস্ট করে কলেজ শিক্ষক বরখাস্ত
Advertise with us

শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি

  |   মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৩০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি

আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন সিরিজের টিকিট এবার সম্পূর্ণ অনলাইনে বিক্রি করবে। টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ (১৫ জুলাই) থেকে। বিসিবির নির্ধারিত ওয়েবসাইট থেকে কিনতে পারবেন দর্শকরা।

এর আগে বিসিবি পরিচালক মাহবুব আনাম জানিয়েছিলেন, এবার মাঠে প্রবেশের জন্য প্রিন্টেড কপি সঙ্গে আনতে হবে না। মোবাইলে ই-টিকিট দেখালেই প্রবেশ করা যাবে মাঠে। টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া এবার থেকে অনলাইনভিত্তিক, ব্যাংক থেকে সরাসরি বিক্রির ব্যবস্থা রাখা হয়নি।

তবে ম্যাচের দিন যদি কোনো টিকিট অবিক্রিত থাকে, সেগুলো স্টেডিয়ামের বাইরে নির্ধারিত বুথে পাওয়া যেতে পারে। এ সংক্রান্ত তথ্য পরে বিসিবির ডিজিটাল মাধ্যমে জানানো হবে।

  • টিকিটের মূল্য :
    ইস্টার্ন গ্যালারি : ৩০০ টাকা
    শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারি : ৪০০ টাকা
    ক্লাব হাউজ : ৮০০ টাকা
    ইন্টারন্যাশনাল গ্যালারি : ১,৫০০ টাকা
    গ্র্যান্ড স্ট্যান্ড : ২,৫০০ টাকা
    ইন্টারন্যাশনাল লাউঞ্জ : ৩,৫০০ টাকা

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস