শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

শিক্ষক নিয়োগ পরীক্ষা : শৃঙ্খলায় ১৯০ ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিউজ ডেস্ক   |   বুধবার, ২১ আগস্ট ২০১৯   |   প্রিন্ট   |   ৮১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিক্ষক নিয়োগ পরীক্ষা : শৃঙ্খলায় ১৯০ ম্যাজিস্ট্রেট নিয়োগ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলার সময় হলের ভেতরে ও বাইরের শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা হবে। এজন্য ১৯০ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে বুধবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক/শিক্ষিকা নিয়োগে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা নিতে ঢাকায় ১৭০টি কেন্দ্রে প্রতিটির জন্য একজন করে ম্যাজিস্ট্রেটসহ সরকারি কর্মকমিশনের (পিএসসি) কন্ট্রোল রুমে আরও ২০ জনকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগ করা কর্মকর্তাদের ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮’ অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা দেয়া হয়েছে। তারা মোবাইল কোর্ট আইন অনুযায়ী ‘পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) অ্যাক্ট ১৯৮০’ অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

নিয়োগ পাওয়া ম্যাজিস্ট্রেটদের আগামী ২ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে সরকারি কর্মকমিশন সচিবালয়ের একাত্তর মিলনায়তনের সেমিনারে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার দিন ভোর সাড়ে ৪টায় পিএসসিতে রিপোর্ট করার নির্দেশ দেয়া হয়েছে আদেশে।

যারা ম্যাজিস্ট্রেট নিয়োগ পেলেন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস