বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
দুদকের মহাপরিচালক হলেন কুলাউড়ার সাবেক ইউএনও নাজমুল হাসান রাজস্ব ফাঁকি : মোংলা বন্দরে ঘোষণার চেয়ে ১১৭৫ টন বেশি স্ল্যাগ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নুসরাত হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কাজ না করেই অর্থ উত্তোলনের চেষ্টা, ৯ প্রধান শিক্ষককে শোকজ লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি সিলেটএবার ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কর্মঘন্টা না মানার ‘প্রমাণ পেল’ দুদক চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল, আক্রান্ত ৩৭ হাজার ‘ইত্যাদি’র বিশেষ পর্ব দেখা যাবে শুক্রবার সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
Advertise with us

লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লাউয়াছড়ায় কড়া নিরাপত্তার মধ্যেও সেগুন গাছ চুরি

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া স্টিল ব্রিজ নামক এলাকার শ্রীমঙ্গল-ভানুগাছ প্রধান সড়কের পাশ থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে বিশাল একটি সেগুন গাছ (মৃত গাছ ) চুরি হয়েছে।

এই গাছটির আনুমানিক বাজারমূল্য লাখ টাকার কাছাকাছি বলে জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, রাতের বেলায় বন বিভাগের কিছু বন প্রহরী ও স্হানীয় বন টহল দলের সদস্যরা (সিপজি) নিয়মিত দায়িত্ব পালন না করার কারনে এমন ঘটনা ঘটেছে।

​বন বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার রাতে জানকিছড়া ক্যাম্পের ফটকে দায়িত্বে ছিলেন বন প্রহরী বাবুল ও বন টহল দলের সিপিজি সদস্য বিজয় বাউরি।

অন্যদিকে, লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকে বিট কর্মকর্তা নিজে টহল পুলিশের একটি দল নিয়ে ভোর সাড়ে ৫টা পর্যন্ত সশরীরে উপস্থিত ছিলেন। এত কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কিভাবে সড়কের পাশ থেকে বিশাল গাছটি কেটে নিয়ে গেল চোরচক্র, এ নিয়ে জনমনে নানান প্রশ্ন উঠেছে।

​বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, মৃত একটি সেগুন গাছ চুরির বিষয়টি জানতে পেরেই আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হয়ে যাওয়া মূল্যবান সেগুন কাঠ উদ্ধার এবং অপরাধীদের শনাক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই চুরির সঙ্গে বন বিভাগের ভেতরের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে, তার বিরুদ্ধে কঠোর আইনি ও দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস