
টুডে নিউজ ডেস্ক | সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ | প্রিন্ট | ৫৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে নিজ বাসভূমিতে রোহিঙ্গাদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিত করতে ব্রিটিশ সংসদ সদস্যদের সহায়তা কামনা করেছেন।
সংসদ সদস্য অ্যান মেটি জারবাই’র নেতৃত্বে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় সফররত ব্রিটিশ সংসদ সদস্যদের জনসংখ্যা, উন্নয়ন এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সর্বদলীয় ১৪ সদস্যের একটি সংসদীয় দলের সঙ্গে তার এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। খবর বাসসের।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন মিয়ানমার থেকে জীবন বাচাতে পালিয়ে আসা গৃহহারা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশে অর্থনৈতিক ও পরিবেশগত বিরূপ প্রভাবের কথা তুলে ধরেন।
মোমেন গৃহহারা এ সকল রোহিঙ্গাদের নিরাপদে তাদের নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক ফোরামে বিশেষ করে জাতিসংঘে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।
তিনি বৈঠকে বিভিন্ন আর্থ-সামাজিক সেক্টরে বিশেষ করে শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাস এবং জনসংখ্যা বৃদ্ধির হারে বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে তাদেরকে অবহিত করেন। তিনি বাংলাদেশ এবং তাদের স্বাগতিক দেশের উন্নয়নে বাংলাদেশী ব্রিটিশদের ভূমিকার কথা উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) এবং ডেল্টা প্লান ২১০০ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সহযোগিতা আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। বৈঠকে ব্রিটিশ সংসদ সদস্যগণ মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য ঢাকার সঙ্গে লন্ডন অব্যাহত কাজ করার আশ্বাস প্রদান করেন। তারা ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া এবং সকল প্রকার মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
ব্রিটিশ সংসদ সদস্যগণ বাংলাদেশের শিশু ও মাতৃ স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, প্রযুক্তি ও সক্ষমতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। তারা যৌন ও প্রজনন স্বাস্থ্যের ওপর একটি শিক্ষা সফরে বাংলাদেশে এসেছেন।



এ বিভাগের আরও খবর
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |
| ১ | ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২ | ৯ | ৩০ | ||