শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

Advertise with us
আপডেট
মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন প্রভাষক ফাহাদ চৌধুরী জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার চা বাগান থেকে হার্ভার্ডে, ২ কোটি টাকার স্কলারশিপ পেলেন শান্তা যাদব রাশিয়ায় সহস্রাধিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের হামলা ‘ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত ‘যত দ্রুত সম্ভব’ ৬৬৬ কোটি টাকার বকেয়া কর আদায়ের নির্দেশ
Advertise with us

রোবট অলিম্পিয়াডে স্বর্ণ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক   |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৭০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোবট অলিম্পিয়াডে স্বর্ণ জিতল বাংলাদেশ

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের (আইআরও) ২১তম আসরে একটি স্বর্ণ ও দু’টি রৌপ্যসহ মোট ১০টি পদক পেয়েছে বাংলাদেশ। শুক্রবার (২০ ডিসেম্বর) থাইল্যান্ডের চিয়াংমাইয়ে অনুষ্ঠিত দলের খুদে সদস্যরা এই পদক পায়। স্বর্ণ-রৌপ্য ছাড়াও বাংলাদেশ ৬টি ব্রোঞ্জ ও একটি কারিগরি পদক পেয়েছে।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিডিআরও) পদক পাওয়ার বিষয়টি তাদের ফেসবুক পেজে নিশ্চিত করেছে। এ নিয়ে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করল বাংলাদেশ। এর আগের আসরে ফিলিপাইনে দুটি স্বর্ণসহ পাঁচটি পদক জিতেছিল বাংলাদেশের খুদে সদস্যরা।

থাইল্যান্ডে ক্রিয়েটিভ ক্যাটাগরিতে মোনামি দলের মীর উমাইমা হক ও আবরার শহীদ রাহিক পেয়েছে দেশের হয়ে একমাত্র স্বর্ণ পদক। রোবট ইন মুভির চ্যালেঞ্জ গ্রুপে রোবো টাইগার্স দলের কাজী মোস্তাহিদ লাবিব, নাশীতাত যাইনাহ রহমান পেয়েছে রৌপ্য। অন্য রৌপ্যটি এসেছে লাইন ফলোয়িং এডভেঞ্চার থেকে রাফিহাত সালেহ’র হাত ধরে।

ছয়টি গ্রুপে ব্রোঞ্জ পদক পেয়েছে যথাক্রমে যারিয়া মুসাররাত ও যাহরা মাহযারীন পূর্বালী; সানি জুবায়ের, কাজী মোস্তাহিদ লাবিব ও নাশীতাত যাইনাহ রহমান; রাফিহাত সালেহ ও তাফসির তাহরীম; ছালওয়া মেহরীন ও তাশরিক আহমেদ; মোহাম্মদ জারিফ মাহবুব তালুকদার ও হাব সারার আহমেদ এবং তাফসির তাহরীম।

এবারের অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে ১৫ সদস্যের একটি দল অংশ নেয়। এই দল বাছাইয়ের জন্য এ বছর দেশের ২৫টি জেলায় চার হাজার শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় পর্বে ২১টি জেলার ৩৭৯ জন প্রতিযোগী অংশ নেয়। এরপর ক্যাম্প ও ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে চূড়ান্ত দল নির্বাচন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 ১২
৩৪৫৭৮৯
১০১১১১৩৪১৫১৬
১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৯৩০
৩১ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস