মঙ্গলবার ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩

Advertise with us
আপডেট
বড়লেখা সীমান্ত থেকে উদ্ধার ‘বিদেশি পিস্তল’, এজাহারে লেখা ‘ইয়ারগান’: যা বলছে বিজিবি ও পুলিশ চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত সুনামগঞ্জে আ.লীগের মিছিলের ঘটনায় ৪৮ জনের নামে মামলা, আসামি কারা মুহূর্তে গ্রাস করে শত শত মানুষকে, নিহত বেড়ে ৯৫ সিলেট-ছাতক রেলপথ সংস্কার: মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ২০ ভাগ গোপনে বিয়ে নিয়ে যা বললেন পূজা চেরী সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি গাজীপুর জেলা সাংবাদিক সমিতির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’ নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস
Advertise with us

রেলের গেটম্যানকে নারী ইউএনও’র মারধর নিয়ে তোলপাড়!

নিউজ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   ৬২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রেলের গেটম্যানকে নারী ইউএনও’র মারধর নিয়ে তোলপাড়!

ট্রেন আসার সংকেতে রেল ক্রসিংয়ের নিরাপত্তা গেট নামিয়ে দেয়ায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আজিজ রেলের এক গেটম্যানকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর দুপুরে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি নামক স্থানে গেটম্যান সিফরাত হোসেন দায়িত্ব পালন করছিলেন।

এসময় চট্টগ্রাম-ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশন থেকে আসার সংকেত পেয়ে দুর্ঘটনা এড়াতে ছয়সূতি-কুলিয়ারচর এলাকার মধ্যবর্তী নি’রাপত্তা গেট নামিয়ে দেন গেটম্যান।

এতে সাময়িক সময়ের জন্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় অন্যান্য যানবাহনের সঙ্গে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িটি আটকা পড়ে।

এসময় ইউএনও এবং তার চালক গাড়ি থেকে থেমে গেটম্যানকে বকাবকি শুরু করেন। তখন সিফরাত ইউএনওকে দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দেন এবং বলেন গাড়ি আসার সংকেত পেয়ে নি’রাপত্তা গেট নামিয়েছেন।

একথা বলার পরও ইউএনও গেটটি খুলে দিতে বলেন। তখন গেটম্যান নি’রাপত্তা গেট না তোলায় ইউএনও কাউসার আজিজ ও তার চালক তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে ইউএনও গেটম্যান সিফরাতকে গালিগালাজ ও মা’রধর করেন বলে অভিযোগে বলা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ভৈরব অফিসের সহকারী নির্বাহী প্রকৌশলী জিসান দত্ত জানান, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হয়ে তিনি গেটম্যানকে গালিগালাজ ও মারধর করতে পারেন না।

ঘটনার দিন ইউএনও যাওয়ার জন্য গেটটি খুললে যদি ট্রেন দু’র্ঘটনা হতো তবে এর দায়িত্ব তিনি নিতেন না। ঘটনাটি অবহিত হওয়ার পর আমি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। পরে সিদ্ধান্ত অনুযায়ী রেলওয়ে থানায় অ’ভিযোগ দেয়া হয়।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, ঘটনার বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ থানায় একটি অভিযোগ দিয়েছে।

যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি দায়িত্বশীল একজন সরকারি কর্মকর্তা। তাই অ’ভিযোগটি কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অনুমতি দিলে ত’দন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আজিজ বলেন, ঘটনার দিন ট্রেন আসার অনেক আগেই নিরাপত্তা গেট নামিয়ে দেয় গেটম্যান।

আমি জানতে পারি ট্রেনটি দূরের স্টেশন ছয়সূতিতে থামিয়ে রেখেছে। দিনটি শুক্রবার থাকায় আমিসহ জুম্মার নামাজ পড়তে অনেক মুসল্লি মসজিদে যেতে সড়কে আটকা পড়েন।

এসময় তাকে ট্রেন কোথায় জিজ্ঞাসা করলে গেটম্যান রেগে যায়। এ নিয়ে আমি তাকে বকা দিয়েছি কিন্ত মারধর করিনি বলে দাবি করেন ইউএনও।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০ 

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস