বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
আপডেট
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন ভিনির জোড়া গোলে স্কটল্যান্ড বিধ্বস্ত, গ্রুপ সেরা ব্রাজিল আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে: বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের ইরানের তেল রফতানিতে ৬০ দিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ৪ দিনেই প্রায় ১৮ লাখ টাকা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে পারুলের প্রার্থীতা ঘোষণা
Advertise with us

রাউৎগাঁওয়ে ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২০   |   প্রিন্ট   |   ৬১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাউৎগাঁওয়ে ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধি:: কুলাউড়া উপজেলা ছাত্রলীগ নেতাসহ সড়ক পরিবহন শ্রমিকলীগের ৩ নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্থানীয় চৌধুরীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজিব আহমদ চৌধুরী। সড়ক পরিবহন শ্রমিকলীগ কুলাউড়া উপজেলার যুগ্ম আহবায়ক কামাল হোসেন মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক মো. উমর মিয়া ও স্বপন তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, গত ২ নভেম্বর দুপুরে রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সামনে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন উপজেলা ছাত্রলীগ নেতা সারওয়ার হোসেন চৌধুরী মুন্না, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ নেতা জুবেল আহমদ, জাহাঙ্গীর ও দুলাল। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস