বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬ | ১ শ্রাবণ, ১৪৩৩

Advertise with us
আপডেট
কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সাইবার স্পেসে মাদক ব্যবসায় মৃত্যুদণ্ডের বিধান রেখে বিল পাস কুলাউড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী বদলী সিলেটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার কবলে অর্ধলক্ষাধিক লোক শাহজালাল মাজারে ৪৭ লাখ টাকার সাথে আরও যা যা মিলল কুলাউড়ায় ফানাই নদীর সেতুর ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন আগামী মাসে তপশিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
Advertise with us

মৌলভীবাজারের জেলা প্রশাসক সপরিবারে করোনা আক্রান্ত

মৌলভীবাজার প্রতিনিধি   |   সোমবার, ০৫ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ৩৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারের জেলা প্রশাসক সপরিবারে করোনা আক্রান্ত

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সোমবার (৫ জুলাই) দুপুরে আইনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক নিজেই।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, বাসার সকলের ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে নমুনা পরীক্ষা করানো হয়। এতে আমি, আমার স্ত্রী ও দুই সন্তানের পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে নিজ বাসায় আইসোলেশনে আছি।

করোনা নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সার্বক্ষণিক মাঠে ছিলেন। গতকাল রোববার (৪ জুলাই) পর্যন্ত তিনি লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে তৎপর ছিলেন।

উল্লেখ্য, মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্ণ করেছেন মীর নাহিদ আহসান। গত বছরের ৫ জুলাই তিনি জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

এদিকে মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪২টি নমুনা পরীক্ষায় রেকর্ড ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যুবরণ করেছেন একজন।

সিভিল সার্জন অফিস থেকে পাওয়া তথ্যমতে জেলায় এ পর্যন্ত মোট ৩১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে মারা গেছেন ৩৭ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৭৩২ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস